• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেপ্তার 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪
অ+
অ-
অভিনেতা কৃষ্ণা মুরালি গ্রেপ্তার 

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে নিজের আবাসন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

বিজ্ঞাপন

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। 

মুরালিকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহাকুম্ভে ক্যাটরিনাকে ঘিরে ধরল স্বল্পবসনা পুরুষরা!
চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় লোকজন
ছাত্রলীগ নেতার বাসা থেকে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ইন্ডিয়া টুডের একটি ভিডিওতে দেখা গেছে, গ্রেপ্তারের আগে এই অভিনেতা নিজেকে অসুস্থ বলে দাবি করেন। পাশাপাশি তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান। কিন্তু পুলিশ তাকে সহযোগীতা করতে বলে বাড়ি থেকে বের করে হেফাজতে নিয়ে যায়।

‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।

বিজ্ঞাপন

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ