• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘আমি বাংলা গান গাইতে পারি সেটা অনেকে জানেন না’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৬ মার্চ ২০২৫, ১৫:৪৯
অ+
অ-
‘আমি বাংলা গান গাইতে পারি সেটা অনেকে জানেন না’

সংগীতশিল্পী অন্তরা মিত্র। তার গাওয়া ‘কিশোরী’ গান সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। দেব-ইধিকা পাল অভিনীত ‘খাদান’ ছবির এই গানের দর্শক-শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। 

বিজ্ঞাপন

পর্দায় দেব-ইধিকার রসায়ন গাঢ় রথিজিৎ ভট্টাচার্য-অন্তরা মিত্রের গায়কিতে। সেই রেশ নিয়েই পর্দায় আরও একবার গানের দৃশ্যে ইধিকার ঠোঁটে শোনা যাবে অন্তরার গান। সোহম চক্রবর্তীর আগামী ছবি ‘বহুরূপ’-এর একটি রোম্যান্টিক গান রেকর্ড করলেন শিল্পী।

পর্দায় তারকা জুটির মতোই অভিনেতা-কণ্ঠশিল্পীর জুটিও জনপ্রিয়। যেমন, ষাট-সত্তরের দশকে উত্তমকুমার মানেই হেমন্ত মুখার্জি। সুচিত্রা সেন সব সময় ঠোঁট মেলাতেন সন্ধ্যা মুখার্জির গানে।

আরও পড়ুন

বাবা মদ্যপ ছিলেন, আমাকে মারতেন : ঋতাভরী
‘আলো আসবেই’ গ্রুপ বন্ধ করতে চাচ্ছেন সোহানা সাবা
‘দুই ভাই একসঙ্গে আসছি’, জুটি বাঁধছেন জিৎ-প্রসেনজিৎ

বিজ্ঞাপন

এদিকে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তরা মিত্র বলেন, ‘আমিও ভাবতে পারিনি ‘কিশোরী’ এতটা দর্শকদের ভালো লাগবে। এখন গানের জনপ্রিয়তা দেখে মনে আশা জাগছে। বিয়েবাড়ি থেকে পূজা প্যান্ডেল— সব জায়গায় শোনা যাচ্ছে এই গান।’ 

‘গান ভালো না লাগলে আমি গাই না। গান শুনেই মনে হল, শ্রোতাদের ভালো লাগবে। তারপর যখন জানতে পারলাম কুণাল গাইবেন, আশা দ্বিগুণ বেড়ে গেল। কারণ, ইতোমধ্যেই কুণালের অনেক বাংলা গান হিট।’

তার কথায়, ‘আমি যে বাংলা বলতে পারি, বাংলা গান গাইতে পারি— তাই-ই কেউ বিশ্বাস করেন না। জি বাংলার ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে বসায় রাজ্যবাসী অন্তরাকে চিনতে পারল।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গনটালিগঞ্জটালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল