• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘সকলে চিন্তিত ছিল যে আমিরের ব্যক্তিত্ব আমাকে ছাপিয়ে যাবে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ মার্চ ২০২৫, ১৯:২৮
অ+
অ-
‘সকলে চিন্তিত ছিল যে আমিরের ব্যক্তিত্ব আমাকে ছাপিয়ে যাবে’

বলিউড তারকাদের জীবনের নানা বিষয় বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। সেই তালিকা থেকে বাদ যাননি অভিনেতা আমির খানও। রীনা দত্তের সঙ্গে বিয়ে, বিচ্ছেদের পর পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয়বার সংসার। কিন্তু সেই বিয়েও টেকেনি।

বিজ্ঞাপন

যদিও তাদের মধ্যে এখনও সম্পর্ক খুব ভালো। তবে আমিরের মতো সুপারস্টারকে বিয়ে করতে গিয়ে অনেকটা সমস্যায় পড়েছিলেন কিরণ। অভিনেতার সঙ্গে বিয়ে করবেন এ কথা কিরণের পরিবার জানতে পারায়, কী প্রতিক্রিয়া ছিল তাদের? 

এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে কিরণ জানান, এটা তার বাবা-মায়ের জন্য একটা খুব বড় ধাক্কা ছিল। তাদের মেয়ের স্বাধীনতা নষ্ট হবে বলেও আশঙ্কা ছিল। তার পরিবার এই ঘটনায় প্রাথমিক ভাবে খুবই মর্মাহত হয়েছিল। কারণ, বাবা-মায়ের অনেকটা প্রত্যাশা ছিল কিরণের থেকে।

আরও পড়ুন

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না : অহনা
বাবা-মায়ের নাম লিখলেন বীর, ভিডিও শেয়ার করলেন বুবলী
‘মনে রাখার মতো চরিত্র চাই’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি জীবনে অনেক কিছু করতে চাইতাম। সকলেই চিন্তিত ছিল যে আমিরের ব্যক্তিত্ব হয়ত আমাকে ছাপিয়ে যাবে। তার জনপ্রিয়তা আমার পরিচয় হিসেবে প্রমাণিত হতে পারে।’ 

কিরণের কথায়, ‘আমির আমাকে কখনও বলে দেননি যে আমায় কীভাবে বাঁচতে হবে। বা কী করতে হবে। তিনি আমার কাছ থেকে এমন কিছু আশাও করেননি। আমাকে সবসময় আমার মতো থাকতে দিয়েছেন। তাই যতটুকু পেয়েছি, আমি খুশি। আর এটাই তার অন্যতম সেরা গুণগুলোর মধ্যে একটি।’

প্রসঙ্গত, আমির খান এবং কিরণ রাও ২০০৫ সালে বিয়ে করেন। ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। ছেলে আজাদের দায়িত্ব সমান ভাবেই পালন করছেন তারা। 

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমির খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’

গভীর রাতে কলেজে ঢুকে বিতর্কে আমির খান-অরিজিৎ সিং

গভীর রাতে কলেজে ঢুকে বিতর্কে আমির খান-অরিজিৎ সিং

হঠাৎ অরিজিতের গ্রামের বাড়িতে আমির খান

হঠাৎ অরিজিতের গ্রামের বাড়িতে আমির খান