• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিয়ের আগে প্রেমিককে নিয়ে ট্যুর মধুমিতার, দিলেন বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১০:১৭
অ+
অ-
বিয়ের আগে প্রেমিককে নিয়ে ট্যুর মধুমিতার, দিলেন বিশেষ বার্তা

২০১৫ সালে সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। তার প্রথম সিরিয়াল 'সবিনয় নিবেদন' চলাকালীনই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। সেটেই তাদের আলাপ হয়, এরপরই বিয়ে। কিন্তু তা ভাঙতেও খুব বেশি দেরি হয়নি।

বিজ্ঞাপন

এরপর নতুন প্রেমে পড়েছেন মধুমিতা। বর্তমানে তাদের সম্পর্কের বয়স মাত্র ৫ মাস। এরই মধ্যে একে অপরের কাছের হয়ে উঠেছেন তারা। তাই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মধুমিতা। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর কিংবা আগামী বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।   

এদিকে প্রায় সময়ই প্রেমিক দেবমাল্যকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে দেখা মধুমিতাকে। ঘুরতে বের হন বিভিন্ন জায়গায়। সদ্যই দোল উদযাপনে গ্যাংটকের বরফের রাজ্যে যান মধুমিতা। সেখান থেকে প্রেমিকের সঙ্গে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের মাঝে; তাদের দুজনকে বরফ নিয়ে খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায়।

আরও পড়ুন

এবার মধুমিতার বিয়ের খবরে যা বললেন প্রাক্তন স্বামী
অল্প বয়সেই ডিভোর্স, ছোটবেলার বন্ধুকে ফের বিয়ে করছেন মধুমিতা
পুরুষদের ঘৃণা করি’ বলা মধুমিতার চোখ সরছে না প্রেমিকের থেকে

বিজ্ঞাপন

সেই পোস্টে এক বিশেষ বার্তা দিয়ে মধুমিতা লেখেন, 'হোলিতে ভিন্নতা আনলাম বরফ দিয়ে। এ বছর আমরা ইউমত্থাং ভ্যালি তে খুব সুন্দর মূহূর্ত কাটালাম। এর চেয়ে ভালো আর কিছু হয় নাকি! সকলকে (একটু দেরিতে) দোলের শুভেচ্ছা।'

বিয়েকে সামনে রেখে মধুমিতার এমন মুহূর্তে আপ্লুত অনুরাগীরা; তাদের দুজনের জন্য শুভকামনা জানাতে ভোলেনি নেটিজেনরা।

ডিএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধুমিতা সরকারটালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী