• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

সব ভুলে কী এক হচ্ছেন বিজয়-তামান্না?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১১:৪৭
অ+
অ-
সব ভুলে কী এক হচ্ছেন বিজয়-তামান্না?

দুই বছর থেকে সম্পর্কে ছিলেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। তবে ইতোমধ্যে সম্পর্কের ইতি টেনেছেন এ তারকা জুটি। বলিউডের অন্দরে জল্পনা, বিয়ে করতে চাইছিলেন তামান্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় প্রেমের সম্পর্ক। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও বিচ্ছেদ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউই। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা নাকি তাদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবীনা ট্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে দেখা যায় বিজয়-তামান্নাকে। যদিও যাওয়া-আসা পৃথক ভাবেই করেন তারা। তারপরই কি ফের আশার আলো দেখছেন তামান্না?

দোলের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে এ অভিনেত্রী। উপলক্ষ্য, রবীনার মেয়ে রাশার জন্মদিনের পার্টি। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। 

আরও পড়ুন

‘জীবনে এমনও খেলা চলে যা নিয়ন্ত্রণ করা যায় না’
দ্রুত বিয়ের সিদ্ধান্ত কি তামান্নার বিচ্ছেদের কারণ?
বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদ হয়ে গেল বিজয়-তামান্নার

বিজ্ঞাপন

গলায় পরেছিলেন হিরের হার। তামান্নার এই সাজ দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও। সেই জ্যাকেট পরে অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছেন। 

তবে কী কারণে প্রাক্তন প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তামান্না, সেই প্রসঙ্গে টুঁ শব্দ করেননি অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লিখেছেন, ‘চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।’

এ পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন, বিজয়কে নাকি ভুলতে পারছেন না তামান্না। বিচ্ছেদের ক্ষত এখনও রয়েছে তামান্নার মনে। প্রেম ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তামান্না ভাটিয়াসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?