• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

চতুর্থ দিনেই মুখ থুবড়ে পড়ল সালমানের সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ১৩:০৬
অ+
অ-
চতুর্থ দিনেই মুখ থুবড়ে পড়ল সালমানের সিনেমা

মুক্তির মাত্র চারদিনের মধ্যেই সালমান খানের ছবির এমন হাল হবে সেটা কে বা ভেবেছিল! ঈদের মতো উৎসবের সময় সিনেমার মুক্তি দিয়েও চতূর্থ দিনেই কি না ১০ কোটির আয়ের গণ্ডি টপকাতে পারল না ভাইজানের ‘সিকান্দার’।

বিজ্ঞাপন

মুক্তির পর প্রথম সপ্তাহ চলছে, এই অল্প সময়েই বক্স অফিসে দাপট ফিকে হয়ে গেল সিকান্দারের! চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ছবিটি মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।

সাচনিল্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতূর্থ দিন শেষে ভাইজানের এই বহুল অপেক্ষিত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়। 

গত ৩০ মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে সিকান্দার। ঈদের আবহ থাকা সত্বেও এই ছবি সালমানের বাকি ছবির মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দার ২৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ইদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের ছবিটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যাটরিনার জন্মদিনে তর্কে জড়ান শাহরুখ-সালমান, মারতে যান একে অপরকে
সালমানের ‘সিকান্দার’ বয়কটের ডাক: কমে গেল ৩২ শতাংশ শো
মুক্তির দিনে সালমানের ‘সিকান্দারে’ বড় ধাক্কা

সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সালমান খান অভিনীত সিকান্দার ছবিটি মুক্তির পর প্রথম মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন ছবির মোট আয় ছিল ৮ কোটি ১০ লাখ টাকা। ফলে এদিন সিকান্দর ছবিটির ভারতীয় বাজারে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা আর বিশ্বজুড়ে আয়ের হিসেব ১৪১ কোটি ১৫ লাখ টাকায়। 

যদিও ট্রেড সাইটের দাবি, তৃতীয় দিনের আয়ের পর ভারতে সালমানের ছবির মোট আয় ১০২ কোটি নয় বরং ৭৪ কোটি ৫০ লাখ টাকা। আর বিশ্বজুড়ে আয়ের পরিমাণ হল ১২৩ কোটি ৭৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

সিকান্দর ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সালমান খান ছাড়াও থাকছেন রাশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সালমান খানচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর