• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

পার্টিতে গিয়ে ফেঁসে গেলেন অক্ষয়পুত্র!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ১৪:০৩
অ+
অ-
পার্টিতে গিয়ে ফেঁসে গেলেন অক্ষয়পুত্র!

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ কুমার। সম্প্রতি তাকে দেখা গেছে অভিনেত্রী হুমা কুরেশির ঈদের পার্টিতে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। কিন্তু সেখান থেকে এবার আলোচনায় অক্ষয়পুত্রের ব্যক্তিগত জীবন।

বিজ্ঞাপন

স্টারকিড হলেও আরভকে সেভাবে প্রচারে দেখা যায় না। সেখানে নিজের ব্যক্তিগত জীবনও গোপন রাখতে চান। তবে সেই হাই-প্রোফাইল পার্টি থেকে পাপারাৎজিদের হাতে একরকম ফেঁসেই গেলেন তিনি। কারণ, তখন তার সঙ্গে দেখা মেলে এক সুন্দরী রহস্যময়ীকে। 

সেই ছবি ছড়িয়ে পড়তেই আরভের প্রেম নিয়ে তুমুল জল্পনা শুরু। তখন ওই পার্টিতে কালো পোশাকে একেবারে স্টাইলিশ অবতারে দেখা মেলে অক্ষয়পুত্রের। তাদের দুজনকে খোশমেজাজেই দেখা যায় তখন। এমনকি পাপারাৎজিদের দেখে হাসিও দেন তারা। আর তা থেকেই আলোচনা।

আরও পড়ুন

দুঃসময়ে অক্ষয়, বাড়ি ছাড়লেন সোয়া চার কোটিতেই!
বিয়ের আগে ৩ বার প্রেম ভাঙে অক্ষয়ের, সামলেছিলেন যেভাবে
১৪ বছর পর অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী

বিজ্ঞাপন

এরপর রাত গড়াতেই একসঙ্গে পার্টি ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় আরভ ও তার ওই সঙ্গীকে। দেখা যায়, বের হওয়ার সময় আরভের হাতে ছিল আয়োজকদের থেকে পাওয়া একটা উপহারের ব্যাগ।

তবে হুমা কুরেশির ঈদের পার্টিতে আরভের সঙ্গে থাকা সেই নারী কে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক চলছে কি না, সেটা শুধু সময়ই বলতে পারে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অক্ষয় কুমার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বড় চমক নিয়ে আসছে গোলমাল ফাইভ

বড় চমক নিয়ে আসছে গোলমাল ফাইভ

আসছে ‘ওয়েলকাম ফোর’, বড় চমকের আভাস দিলেন প্রযোজক

আসছে ‘ওয়েলকাম ফোর’, বড় চমকের আভাস দিলেন প্রযোজক

মুক্তির আগেই বাজিমাত অক্ষয়ের ‘হাইওয়ান’

মুক্তির আগেই বাজিমাত অক্ষয়ের ‘হাইওয়ান’

বিতর্কে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

বিতর্কে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’