• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

আজ থেকে যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৩
অ+
অ-
আজ থেকে যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে শাকিবের ‘বরবাদ’

দেশে ব্যাপক সফলতার পর এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ কাঁপাতে চলেছে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’। ইতোমধ্যে সেখানে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে; আর তাতে দর্শকের সাড়াও রয়েছে যথেষ্ট।

বিজ্ঞাপন

দেশের সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, ‘বরবাদ’ দেখতে দর্শকের হুমড়ি খেয়ে পড়াটা ছিল লক্ষণীয়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই ছিল হাউজফুল। এবার বিদেশের প্রেক্ষাগৃহেও শাকিব খানের এই ছবি এমনই কিছু ঘটাতে যাচ্ছে। কারণ টিকিট ছাড়ার দিনে থেকেই অনেক শো-এর সিট সোল্ড আউট হয়ে যায়।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) থেকে প্রথম সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বরবাদ’। একইসঙ্গে শাকিবের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস ইউএসএ- আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের পরিবেশক হতে যাচ্ছে।  

আরও পড়ুন

আইএমডিবির জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় জায়গা পেল ‘বরবাদ’
দেশের পর যুক্তরাষ্ট্রেও চমক দেখাল শাকিবের বরবাদ
১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে শাকিবের বরবাদ

বিজ্ঞাপন

এদিন বাংলাদেশ সময় ভোর ৫ টার দিকে এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, ‘বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’। পরিবার, বন্ধুবান্ধব ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে গিয়ে উপভোগ করুন ‘বরবাদ’।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেনিসিলভ্যানিয়া, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত প্রেক্ষাগৃহগুলোতে ‘বরবাদ’ প্রদর্শিত হবে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানঢালিউডসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক