• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

আসছে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ, থাকছেন কারা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৩:৩৩
অ+
অ-
আসছে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ, থাকছেন কারা?

ব্রিটিশ লেখিকা জে. কে. রাওলিং রচিত সাত খণ্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ হলো হ্যারি পটার। কালজয়ী এই কল্পকথা নিয়ে বেশ কয়েকটি সিনেমাও নির্মাণ হয়েছে, যার বিশ্বজুড়ে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। 

বিজ্ঞাপন

তবে সুখবর হলো, কিশোর জাদুকরকে নিয়ে অ্যাডভেঞ্চারাস সেই কাহিনীগুলো এবার দেখা যাবে নতুন মোড়কে, অর্থাৎ ‘হ্যারি পটার’ আসছে টিভি সিরিজ হয়ে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, আসন্ন ‘হ্যারি পটার’ টিভি সিরিজে অভিনেতাদের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক এইচবিও। যেখানে নিয়মিত চরিত্রে অভিনয় করা নিক ফ্রস্ট, পাপা এসিডু, জ্যানেট ম্যাকটিয়ার এবং পল হোয়াইটহাউস-অভিনয় করবেন।

আরও পড়ুন

‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতার মৃত্যু
এবার যুক্তরাষ্ট্রের ১৫ শহরে ‘দাগি’
‘হ্যারি পটার’-এর প্রফেসর ম্যাকগোনাগল মারা গেছেন

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানা গেছে, সিরিজটিতে আলবাস ডাম্বলডোর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা জন লিথগোকে। প্রফেসর ম্যাকগনাগল চরিত্রে থাকছেন জ্যানেট ম্যাকটিয়ার ও রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করবেন নিক ফ্রস্ট। এছাড়া কুইরিনাস কুইরেল চরিত্রে লুক থ্যালন ও আর্গাস ফিলচ চরিত্রে দেখা যাবে পল হোয়াইটহাউজকে।

তবে এ নিয়ে খানিকটা বিতর্কও সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিয়েদুকে নেওয়ার ঘোষণায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কারণ এসিয়েদু একজন কৃষ্ণাঙ্গ অভিনেতা, আর বই ও পুরনো সিনেমায় স্নেইপ ছিলেন শ্বেতাঙ্গ।

এ জন্য সমালোচকদের মত, যেহেতু বইয়ে স্নেইপকে সাদা বলে বোঝানো হয়েছে তাই এই পরিবর্তন গল্পের মূল ভাবনাকে বদলে দিতে পারে।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন