• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতির মন্দিরে সামান্থা, বিয়ের জল্পনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ২০:২৩
অ+
অ-
চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতির মন্দিরে সামান্থা, বিয়ের জল্পনা

নাগ চৈতন্যের সঙ্গে সংসার ভাঙার পর একের পর এক ঝড় বয়ে গেছে সামান্থা রুথ প্রভুর জীবনে। অভিনেত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন, তার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সেখানে আর কারও জায়গা নেই। 

বিজ্ঞাপন

কিন্তু প্রেম কি কখনও বলে কয়ে আসে! যে সামান্থা মনের দরজায় তালা ঝুলিয়েছেন, তার মনের নাগাল পেলেন বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নাদিমরু।

সামান্থার প্রযোজনায় প্রথম ছবি ‘শুভম’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ মে। তার আগে তিরুপতি বালাজির মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিকও। 

শোনা যাচ্ছে, নাগা দ্বিতীয়বার বিয়ে করার পর নিজের সম্পর্কে নাকি সিলমোহর দিলেন সামান্থা! অধিকাংশের দাবি, নাগের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি। 

বিজ্ঞাপন

গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে সামান্থাকে। শুধু তা-ই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজনেও অভিনয় করেন সামান্থা।

সম্প্রতি পিকাবল চ্যাম্পিয়ানশিপের অনুষ্ঠানে রাজের সঙ্গে আসেন সামান্থা। এবার দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে নেটিজেনদের দাবি, তাদের বিয়ে ঠিক হয়েছে। কেউ কেউ লিখছেন, বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গেছেন অভিনেত্রী। 

যদিও সামান্থা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। এমনকি পুরো বিষয় নিয়ে নিশ্চুপ রাজ নাদিমরুও। 

বিজ্ঞাপন

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল

আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

ট্রেলারে নিশো‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন