• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘জাট’ নিয়ে তুমুল বিতর্ক, সিক্যুয়েল ঘোষণা অভিনেতার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ১৩:৪৮
অ+
অ-
‘জাট’ নিয়ে তুমুল বিতর্ক, সিক্যুয়েল ঘোষণা অভিনেতার

বলিউডের বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে সানি দেওলের ছবি ‘জাট’। মুক্তির ১০ দিনেই ছবিটি আয় করে নিয়েছে প্রায় ৭০ কোটি রুপি। দর্শকদের মুখে মুখে ‘জাট’ নিয়ে প্রশংসাও যেমন চলছে, পাশাপাশি সিনেমাটি নিয়ে চলছে তুমুল বিতর্ক। এমন সময়ে ছবির সিক্যুয়েল ঘোষণা দিলেন অভিনেতা সানি দেওল।

বিজ্ঞাপন

রোববার এক ভিডিও বার্তায় এমনই এক বার্তা দিয়েছেন অভিনেতা। দেখা যায়, শীতের পোশাকে এক পাহাড়ি এলাকায় সানি। এমন সময়ে হাঁটতে হাঁটতে সানি জানালেন, খুব শীঘ্রই জাটের সিক্যুয়েল আসবে, আর সেটাও হতে যাচ্ছে অ্যাকশনধর্মী।

আরও পড়ুন

সানি দেওলসহ ‘জাট’ সিনেমার ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সিনেমার বাজেটের অর্ধেকই নিয়ে নিলেন সানি দেওল
সানি দেওলের সিনেমা বয়কটের ডাক

এদিকে ‘জাট’ ছবির একটি দৃশ্য নিয়ে তুমুল সমালোচনা চলছে। এই ছবির একটি দৃশ্যে গির্জায় ক্রুশের নীচে দাঁড়িয়ে রণদীর হুডার অপমানজনক আচরণ মেনে নিতে পারেনি খ্রিষ্টান সম্প্রদায়। ছবি ব্যান করার আবেদন জানানো হয় তাদের পক্ষ থেকে। শুধু তাই নয়, ছবির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলেও তা সন্তোষজনক হয়নি।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে ‘জাট-এর সিক্যুয়েলের ঘোষণার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটা বুঝতে চাইছেন অনেকেই। তবে সানি এই বিতর্ক নিয়ে পরে আর কোনো কথা বলেননি।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী