• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

রণবীর-আলিয়া অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঈদে মুক্তি পাচ্ছে না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৭
অ+
অ-
রণবীর-আলিয়া অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঈদে মুক্তি পাচ্ছে না

রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাটকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি তৈরি করছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৬ সালের ঈদে। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই সময় ছবি মুক্তি পাবে না। সেই একই সময়ে মুক্তি পাবে যশ অভিনীত ‘টক্সিক’।

বিজ্ঞাপন

বক্সঅফিসের টক্কর এড়ানোর জন্যই কি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  ২০২৬ সালের মার্চ মাসে আর মুক্তি পাবে না ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবির শুটিং শুরু হয় যথা সময়ে।

আরও পড়ুন

‘সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না’
‘মুম্বাই মহাসমুদ্র, কত বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে’
৮২ বছর বয়সেও ক্লান্তিহীন অমিতাভ, জানালেন ফিট থাকার রহস্য

তবে জানা যাচ্ছে, মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয় লীলা বনশালি। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে ছবিটি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। এখন জানা যাচ্ছে, ২০২৬-এর ফেব্রুয়ারির আগে তা কিছুতেই হবে না। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬-এর মাঝামাঝিতে।

বিজ্ঞাপন

ছবি তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। ছবিটি নিজের টাকায় তৈরি করছেন বনশালি। ডেডলাইনের আগেই যাতে ছবি তৈরির কাজ শেষ হয়, তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। বাজেটের মধ্যে থেকে কাজ করতে চান বনশালি। 

‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড ফিল্ম। এই মুহূর্তে ফান্ড জোগাড়ে মন দিয়েছেন পরিচালক। দু’মাস পর শুরু হবে বাকি অংশের শুটিং। ২০২৬-এর মাঝামাঝি কোন তারিখে ছবি মুক্তি পাবে, সেটিও স্থির করতে হবে তাকেই।

এমআইকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্ররণবীর কাপুর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

ট্রেলারে নিশো‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি