• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

কাশ্মির থেকে ফিরে নতুন ভ্লগের ঘোষণা, তোপের মুখে তারকা দম্পতি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৭:০৪
অ+
অ-
কাশ্মির থেকে ফিরে নতুন ভ্লগের ঘোষণা, তোপের মুখে তারকা দম্পতি

কাশ্মিরকে বলা হয় পৃথিবীর স্বর্গ, আর মিনি সুইজারল্যান্ড বলা হয় প্যাহেলগাঁওকে। কিন্তু গত মঙ্গলবার সেই এলাকায় নেমে আসে কালো ছায়া! এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত হন ২৬ জন পর্যটক।

বিজ্ঞাপন

এমন সময়ে এক বছরের পুত্রসন্তানকে নিয়ে কাশ্মিরে অবস্থান করছিলেন ভারতের টেলিভিশন পর্দার তারকা দম্পতি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। তারা বেশ নান্দনিক সময় কাটান সেখানে, সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তাদের নানা মুহূর্ত।

আর হামলার খবর ছড়াতেই তাদের নিয়ে রীতিমতো উদ্বেগে পড়ে যান এই তারকা দম্পতির ভক্তরা। মনে প্রশ্ন বাঁধে, কেমন আছেন দীপিকা-শোয়েব?

আরও পড়ুন

কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের
প্রাণনাশের হুমকি দেওয়া হলো টাইগার শ্রফকে
পাকিস্তানি টিকটকারের ভিডিও ফাঁস, নেটমাধ্যমে তোলপাড়!

বিজ্ঞাপন

সেদিনই শোয়েব ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেন- তারা নিরাপদে আছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হাই বন্ধুরা, তোমরা সবাই আমাদের জন্য চিন্তিত ছিলে। আমরা নিরাপদে আছি। আমরা কাশ্মির ছেড়ে দিল্লিতে চলে এসেছি। আমাদের জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ। নতুন ভ্লগ শীঘ্রই আসবে।’

কিন্তু নিরাপদে থাকার খবর জানানোর সময় ‘নতুন ভ্লগ’ আনার কথা বলায় শোয়েবের ওপর ক্ষেপে যান নেটিজেনরা। জঙ্গি হানার এই ঘটনার মধ্যে কীভাবে নতুন ভ্লগ আনার কথা বলেন শোয়েব, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।

এক নেটিজেন লেখেন, ’বাহ, কতটা নির্লজ্জ আপনারা, আপনাদের এসব পাগলামি দেখার এখন সময় নেই মানুষের।’ আরেক নেটিজেন লেখেন, ‘সেখানে এত মানুষ মরল, তাদের নিয়ে কথা নেই? লজ্জা আপনাদের প্রতি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২০ জন আহত ও ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতদের সকলেই পর্যটক বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদ্রাসাপড়ুয়া এক এতিম শিক্ষার্থীর ‘চিরকুট’ এবং আমাদের সমাজের বাস্তবতা

মাদ্রাসাপড়ুয়া এক এতিম শিক্ষার্থীর ‘চিরকুট’ এবং আমাদের সমাজের বাস্তবতা

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির