• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

তুমি কুৎসিত নও, কেবল দরিদ্র : জোভান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৫:৪৮
অ+
অ-
তুমি কুৎসিত নও, কেবল দরিদ্র : জোভান

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সময়েই তারকাদের পুরোনো ও বর্তমান ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, তারকাখ্যাতি পাওয়ার আগে সাধারণ একজন মানুষের সঙ্গে বর্তমানের চেহারা কিংবা ফিটনেসের কত পার্থক্য। 

বিজ্ঞাপন

অনেকসময় তারকাদের পুরোনো ছবি দেখে ভক্তরাও চিনতে পারেন না। অবাক হয়ে প্রশ্ন ছুঁড়েন, টাকা বা খ্যাতি থাকলে একজন সাধারণ মানুষ সময়ের সঙ্গে সঙ্গে এতটা বদলে যেতে পারে!

এই যেমন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে দেখেও একই প্রশ্ন তুললেন নেটিজেনরা। অবশ্য এই তারকা নিজেই ভক্তদের সেই প্রশ্নের সুযোগ করে দিয়েছেন। 

শুক্রবার (২৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দুইটি ছবি প্রকাশ করেছেন জোভান। একটি ছবির সময়কাল ২০১০ সাল, অপরটির ২০২৫ সাল। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

জুটি বাঁধলেন জোভান-তটিনী
প্রবাসীদের ‘স্যার’ বলে সম্বোধন করতে হবে : জোভান
জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫ বছরের ব্যবধানের সেই ছবি দুটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র।’

জোভানের সেই পুরোনো ছবির সঙ্গে বর্তমান ছবির ব্যাপক পরিবর্তনের দেখা মিলেছে। 

বিজ্ঞাপন

অনেকেই অভিনেতার ক্যাপশনের সঙ্গে একমত প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, পুরোনো জোভানই বেশি সুন্দর ছিলেন। 

যদিও জোভানকে আর কোনো মন্তব্য করতে দেখা যায়নি। বরং তিনি ভক্তদের মন্তব্যগুলোই যেন উপভোগ করছেন। 

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফারহান আহমেদ জোভানবাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!