• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

আজ রাতে সৌদিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২ মে ২০২৫, ২৩:৩৩
অ+
অ-
আজ রাতে সৌদিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

সৌদি আরবের দাম্মামে আজ (২ মে) রাতে গানে গানে মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল জেমস। দেশটির ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে তিনি পারফর্ম করবেন। অনুষ্ঠান শুরু হবে সৌদি সময় রাত ৯টায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তুলে ধরছে নিজস্ব সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য।

বাংলাদেশের পক্ষে আজকের মঞ্চে জেমসের সঙ্গে আরও পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। এ আয়োজনে আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টেও অংশ নেবেন জেমস।

আরও পড়ুন

ওটিটিতে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’
মোদিকে দেখে ভয় পেলেন কার্তিক আরিয়ান!
মেয়ের জন্মের পর কতটা পরিবর্তন এসেছে দীপিকার জীবনে?

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে জেমস বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন সম্মানের, তেমনি গর্বেরও। দেশ ও বাংলা গানের প্রতিনিধিত্ব করতে পারাটা সব সময়ই বিশেষ কিছু।

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফর্মে তুলে ধরার প্রয়াস। ইতোমধ্যে দ্বিতীয় দিনে বাংলাদেশের পক্ষ থেকে পারফর্ম করেছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। শেষ দিনে গাইবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

বাংলাদেশের শিল্পীদের এই আন্তর্জাতিক অংশগ্রহণ বিশ্বমঞ্চে বাংলা গানের পরিচিতি ও অবস্থানকে আরও সুদৃঢ় করছে।

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেমসপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে