• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্ল্যান করে ‘বরবাদ’ পাইরেসি, কড়া পদক্ষেপ নিলেন প্রযোজক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৮ মে ২০২৫, ২১:২৪
অ+
অ-
প্ল্যান করে ‘বরবাদ’ পাইরেসি, কড়া পদক্ষেপ নিলেন প্রযোজক

প্রেক্ষাগৃহে ঝড় তোলার মাঝেই পাইরেসির শিকার হয় শাকিব খানের ‘বরবাদ’। সপ্তাহখানেক ধরে বিভিন্ন সাইট, এফটিপি সার্ভারে ঘুরে বেড়াচ্ছে এই সিনেমাটি। তবে হলপ্রিন্ট নয়, পুরো প্রিমিয়াম অর্থাৎ ‘এইচডি’ ভার্সনেই দেখা যাচ্ছে ‘বরবাদ’।

বিজ্ঞাপন

বলা বাহুল্য, ছবিটি পাইরেসি হওয়ায় বেশ ক্ষতির মুখে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানটি; লাভের অনেক অংশই তুলনামূলক কম আসছে। তবে এ নিয়ে চুপ নেই ‘বরবাদ’ এর প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন। তাই তো পাইরেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেন তারা।

বৃহস্পতিবার দুপুরে ‘বরবাদ’ পাইরেসির বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রযোজক শাহরিন আক্তার সুমী বলেন, ‘অনেকে ক্ষোভ ঝেড়ে বলছে, আমরা কেন চুপ আছি! কিন্তু চুপ ছিলাম না। যে রাত থেকে আমরা জানতে পেরেছি ঠিক তখন থেকে আইনি পদক্ষেপ নিয়েছি।’ 

আরও পড়ুন

পাইরেসির শিকার বরবাদ, দেখা যাচ্ছে অনলাইনেই
২০ দিনে বরবাদের আয় ছাড়াল ৫০ কোটি
অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’ দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শকরা

বিজ্ঞাপন

সুমী বলেন, ‘কালপ্রিট (এর সঙ্গে জড়িত যারা) তাদের ধরার জন্য শুরু থেকে তৎপর আছি। তদন্ত চলছে। দেশের আইনের প্রতি আস্থা রয়েছে। এই দণ্ডনীয় অপরাধ যারা করেছে আশা করছি শিগগির আইন তাদের মুখোশ উন্মোচন করবে।’

এই প্রযোজক বলেন, ‘বরবাদ ঠান্ডা মাথায় প্ল্যান করে দেশ থেকে পাইরেসি করা হয়েছে। কারণ, বিদেশে যেটা পাঠানো হয়েছে সেখানে অনেক পার্থক্য রয়েছে। এই এইচডি কোয়ালিটির ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া সহজ কথা নয়।’

ক্ষতির কথা তুলে ধরে সুমী বলেন, ‘এখন ৭৫ কোটি টাকার মতো গ্রস কালেকশন হয়েছে। যদি পাইরেসি না হতো আমাদের টার্গেট ১০০ কোটি ছাড়িয়ে যেত। এই সাফল্য কেউ কেউ নিতে পারেনি। এজন্য তারা ঠান্ডা মাথায় বরবাদ পাইরেসি করেছে। তারা চাচ্ছে, আমি থেমে যাই।’

বিজ্ঞাপন

ইতোমধ্যে গুলশান থানায় এফআইআর ও ডিবি সাইবারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই প্রযোজক।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল