• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত, একজোট হলেন প্রযোজকেরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৪ মে ২০২৫, ২১:৫২
অ+
অ-
ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত, একজোট হলেন প্রযোজকেরা

গেল কয়েকবছর ধরে দেশের সিনেমা জগতে দেখা গেছে আমুল পরিবর্তন। প্রতি বছর শুধু ঈদকে কেন্দ্র করেই যেমন ডজন ডজন সিনেমা নির্মাণ হয়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দর্শকের সাড়া। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে অধিকাংশ সিনেমা ছিল বেশ ব্যবসাসফল। কিন্তু সিনেমার বাজারে এমন সুবাতাস বইলেও এক ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের চলচ্চিত্র প্রযোজকেরা।

বিজ্ঞাপন

বিষয়টি খোলাসা করে বললে, সম্প্রতি অভিযোগ ওঠে, দেশের প্রথম সারির প্রেক্ষাগৃহগুলোর রক্ষণাবেক্ষণ খরচ মেটাতে গিয়ে মোটা অঙ্কের অর্থ কেটে নিচ্ছে, ফলে এ থেকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে সিনেমার প্রযোজকেরা; তাই তো প্রেক্ষাগৃহগুলো থেকে ন্যায্য হিসাব চান।

বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন প্রযোজকেরা। দেখা যায়, এখনকার সময়ের ছবি বানানো প্রযোজক ও পরিচালকদের প্রায় সকলে একত্রিত রয়েছেন। একফ্রেমে দেখা মেলে তুফান, দাগি, সুড়ঙ্গ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি, আজিম হারুন, জংলি ছবির প্রযোজক জাহিদ হাসান অভি, ৮৪০-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশাসহ নির্মাতা রায়হান রাফী, রেদওয়ান রনি, শিহাব শাহীন, শরাফ আহমেদ জীবন, সঞ্জয় সমদ্দারকে।

আরও পড়ুন

এক মাসে কত টাকার টিকিট বিক্রি হলো চার সিনেমার
প্ল্যান করে ‘বরবাদ’ পাইরেসি, কড়া পদক্ষেপ নিলেন প্রযোজক
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ মিশু থাকছেন কি না, জানালেন অমি
ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডবের শুটিংয়ের দৃশ্য, থাকছে না গোপনীয়তা

বিজ্ঞাপন

তারা সকলেই প্রেক্ষাগৃহের মানি শেয়ারিংয়ের ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা করেন। প্রযোজকদের দাবি, সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শনের পর অন্যান্য দেশের তুলনায় অতিরিক্ত চার্জ কাটা হয়, যা একজন প্রযোজকদের জন্য রীতিমত গলা কাটা হয়ে দাঁড়ায়।

এ  নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, ‘বর্তমানে সিনেপ্লেক্স যে রেভিনিউ রেশিও প্রযোজকদের প্রদান করছে, তা বাস্তবতা ও শিল্পের স্বার্থে সঙ্গত নয়। এই ধরনের রেশিও-এর আওতায় বড় কিংবা ছোট—কোনো বাজেটের চলচ্চিত্রই নির্মাণ করা বা লগ্নিকৃত অর্থ উঠানো সম্ভব নয়। মনে রাখতে হবে, প্রযোজক ও পরিবেশক একে অপরের পরিপূরক।’

বরবাদ প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘প্রযোজকদের স্বার্থ রক্ষায় আমরা সবাই মিলিত হয়েছি। সিনেপ্লেক্সের রক্ষণাবেক্ষণ ব্যয় কীভাবে কমানো যায় তা নিয়ে আমাদের সবার মধ্যে আলোচনা হয়েছে। দেশের সিনেমার স্বার্থে আমরা পাশাপাশি মিলে কাজ করবো।’

বিজ্ঞাপন

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘সিনেপ্লেক্স থেকে প্রযোজকরা যে টাকা পান সেটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুবই কম। আশা করছি, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধান হলে প্রযোজকরা আরও সিনেমা বানাবেন।’

ডিএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক