• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ মে ২০২৫, ০৭:২২
অ+
অ-
‘রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই’

কমেডি, ড্রামা থেকে থ্রিলার সব জায়গায় নিজেকে ভেঙেচুরে গড়ে তুলেছেন অভিনেতা গগন অরোরা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে দু’টি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে গগন দুইটি কাজ স্ট্রিম করছে। এক দিকে ‘খওফ’, অন্য দিকে ‘জুয়েল থিফ’। দুই সিরিজে ভিন্ন রকমের চরিত্রে নজর কেড়েছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে গগন তার ড্রিম প্রজেক্ট নিয়ে কথা বলেছেন। অভিনেতার কথায়, ‘রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করার ইচ্ছে রয়েছে। এমনিতেই ও দুরন্ত অভিনেতা। অনেকে বলেছেন, আমাকে দেখতে কিছুটা তার মতো। তাই কোনও প্রজেক্টে যদি আমরা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করতে পারি, তাহলে দারুণ হবে।’

আরও পড়ুন

ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
প্রযোজকদের সঙ্গে ন্যায্য হিস্যার সমাধান করল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ
নারীদের কাছে ক্ষমা চাইলেন সুনীল শেঠি

তিনি বলেন, ‘অ্যাক্টর হওয়ার অ্যাসপিরেশন কখনও সেভাবে ছিল না। আমার পরিচিত একজন জুনিয়র এক সিরিজের অডিশনের জন্য ডাক পাঠায়। আমি তাকে জানাই, অভিনেতা হতে চাই না। তবে তার জোরাজুরিতে অডিশন দিই, আর তারপরেই ‘কলেজ রোম্যান্স’-এ কাজের সুযোগ আসে।’

বিজ্ঞাপন

অভিনেতার ভাষ্য, ‘সাইফ আলি খান, জয়দীপ আহালওয়াতের মতো দু’জন দারুণ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগটা দারুণ উপভোগ করেছি। তাদের কাজ অবজার্ভ করা ও প্রয়োজন অনুযায়ী ফ্লোতে রেসপন্স করাটাই ছিল আসল কাজ। তাদের কাজ দেখা, শেখার এমন সুযোগটাই এক অভিজ্ঞতা। কাজ করার পাশাপাশি অভিনয় নিয়ে অনেক আড্ডা মারার সুযোগও হয়েছে, যা সমৃদ্ধ করেছে।’

প্রসঙ্গত, থিয়েটারে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন গগন। অমর কৌশিকের পরিচালনায় শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকা পালন করেছিলেন। শুরুটা ভালো হলেও টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন। তাই কিছুটা এক্সপেরিমেন্টের রাস্তায় হাঁটেন গগন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন