• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

যকৃতে টেনিস বলের চেয়ে বড় টিউমার দীপিকার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ মে ২০২৫, ০৭:৪৬
অ+
অ-
যকৃতে টেনিস বলের চেয়ে বড় টিউমার দীপিকার

জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর গুরুতর অসুস্থ। তার পেটে একটি টিউমার ধরা পড়েছে, যা অস্ত্রোপচার করে অপসারণ করতে হবে। সম্প্রতি তাদের ইউটিউব চ্যানেলে দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম বিষয়টি ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দীপিকার যকৃতের বাঁ দিকে একটি টেনিস বলের থেকেও বড় আকারের মাংসপিণ্ড বা টিউমার ধরা পড়েছে। চিকিৎসকরা যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপচারের কথা বলেছেন। তবে এই ঘটনার সপ্তাহখানেক কেটে গেলেও এখনও অস্ত্রোপচার হয়নি।

অনেকদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। প্রাথমিকভাবে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিলেও, ব্যথা বারবার ফিরে আসে। এরপরই সব ধরনের পরীক্ষা করানো হলে এই টিউমার ধরা পড়ে। 

আরও পড়ুন

‘রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই’
ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
প্রযোজকদের সঙ্গে ন্যায্য হিস্যার সমাধান করল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

শেয়ার করা ভিডিওতে শোয়েব বলেন, ‘দীপিকার যকৃতের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছে, যেটির আয়তন একটি টেনিস বলের থেকেও বড়। এই খবরটা শুনে আমরা খুবই অবাক। কী ভাবে হল সেটা কিছুতেই বুঝতে পারছি না।’

ছেলে রুহানকে নিয়ে চিন্তিত শোয়েব এই পরিস্থিতিতে দীপিকার অস্ত্রোপচারে দেরি হওয়ার কারণও জানিয়েছেন। অভিনেত্রী বর্তমানে ১০৩ ডিগ্রি জ্বরে ভুগছেন। এর সঙ্গে রয়েছে অসহ্য হাতে-পায়ে যন্ত্রণা। এই অবস্থায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তা স্থগিত রেখেছেন। 

যদিও এখন জ্বর কিছুটা কম, তবুও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। প্রাথমিকভাবে সোমবার অস্ত্রোপচারের কথা থাকলেও, জ্বরের কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়াতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন