• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনায় রদবদলের গুঞ্জন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ মে ২০২৫, ০৯:৫৯
অ+
অ-
কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনায় রদবদলের গুঞ্জন

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর সঞ্চালনায় বড় ধরনের রদবদল নিয়ে সম্প্রতি জল্পনা ছড়িয়ে পড়েছে। অমিতাভ বচ্চনের পরিবর্তে এবার সালমান খানকে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে নেট দুনিয়ায়।

বিজ্ঞাপন

যদিও এই বিষয়ে শো কর্তৃপক্ষ বা চ্যানেল থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভাইজানের অনুরাগীদের একাংশ চাচ্ছেন তিনি যেন ‘বিগ বস’-এর সঞ্চালনা ছেড়ে 'কেবিসি'-তে আসেন। দীর্ঘদিন ধরে সালমান জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনা করে আসছেন।

আরও পড়ুন

বলিউড ছাড়ছেন আথিয়া শেঠি
যকৃতে টেনিস বলের চেয়ে বড় টিউমার দীপিকার
‘রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই’

২০০০ সালে শুরু হওয়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’ প্রথম সিজন থেকেই সঞ্চালনা করে আসছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার অনন্য উপস্থাপন ভঙ্গি শোটিকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। 

বিজ্ঞাপন

মাঝে একটি সিজনে শাহরুখ খান সঞ্চালনার দায়িত্ব পালন করলেও, সেই সিজনটি সেভাবে দর্শকপ্রিয়তা না পাওয়ায় পরবর্তীতে আবারও স্বমহিমায় ফিরে আসেন অমিতাভ বচ্চন। তারপর থেকে টানা এতগুলো সিজনে তাকেই দেখে আসছে দর্শক।

নেটিজেনদের মাঝে এই জল্পনা যদি সত্যি হয় এবং এই রদবদল ঘটে, তবে ছোটপর্দার আরও এক জনপ্রিয় শো-এর দায়িত্ব পাবেন সালমান খান। তবে বিগ বি-র অনুপস্থিতিতে এই রিয়ালিটি শো কতটা গ্রহণযোগ্য হবে এবং দর্শক মহলের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন প্রশ্ন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টিভি শোভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির