• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বনি-কৌশানীর প্রেমময় বালি ভ্রমণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ মে ২০২৫, ১৩:০৪
অ+
অ-
বনি-কৌশানীর প্রেমময় বালি ভ্রমণ

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাচ্ছেন। চারিদিকে মেঘলা আকাশ আর নীল সমুদ্রের মাঝে তাদের রোমান্টিক মুহূর্তের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

একগুচ্ছ ছবি পোস্ট করে কৌশানী ক্যাপশনে লিখেছেন, ‘যখন তুমি নিজেকে গুরুত্ব দাও, তখন সেটাই সেরা হয়।’ দেখে মনে হচ্ছে যেন মেঘের ভেলায় ভাসছেন এই তারকা জুটি, অথবা সমুদ্রের তীরে বসে একান্ত সময় কাটাচ্ছেন।

গত ১৭ মে কৌশানীর জন্মদিন ছিল, আর এই বিশেষ দিনটি উদ্‌যাপন করেই তারা বালিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। নায়িকা নিজেই বারংবার জন্মদিন পালন করতে ভালোবাসেন এবং এবারের জন্মদিনটিও ছিল তার ব্যতিক্রম নয়।

দুর্গাপূজার মতোই জন্মদিনকে ঘিরে তার আয়োজন শুরু হয় আগের দিন থেকে। সেই রেশ যেন এখনো রয়ে গেছে সম্প্রতি বনির ‘কিলবিল সোসাইটি’ সিনেমার প্রিমিয়ারে কৌশানীর অনুপস্থিতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন তৈরি করেছিল।

বিজ্ঞাপন

তবে বালির ছবিগুলো সেই সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। ছবিতে হাতে হাত রেখে ক্যামেরাবন্দী হয়েছেন বনি ও কৌশানী। 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বনি সেনগুপ্তসোশ্যাল মিডিয়াটালিগঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ