• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

শাকিবের নায়িকা হতে চান ফারিণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৫, ০৭:৪৪
অ+
অ-
শাকিবের নায়িকা হতে চান ফারিণ

মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে এ ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।  এসময় ফারিণের সঙ্গে ছিলেন অভিনেতা আফরান নিশো-ও।

বিজ্ঞাপন

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর এবারের আসর। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে শাকিব, ফারিণ ও নিশোকে এক মঞ্চে দেখা যায়। এ সময় আফরান নিশোকে খোঁচাও মারেন ফারিণ।

ভিডিওতে দেখা যায়, মূলত মঞ্চে আফরান নিশো ও ফারিণ দুজন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ‘ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

আরও পড়ুন

থামছেই না শাকিব খানের ধামাকা, প্রশংসা করে কী বললেন বুবলী?
বুবলীর প্রশংসার পর শাকিবকে ‘নিজের রাজা’ বললেন অপু
‘তোমার দিন শেষ শাকিব’
কলকাতায় উড়াল দিলেন শাকিব-জয়া

বিজ্ঞাপন

এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’

এরপর পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

এরপর শাকিব নিজের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন আগের হিট সিনেমাগুলোর মতো এবারও তার নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানতাসনিয়া ফারিণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল