• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বক্স অফিসে কত আয় করল রাজকুমারের ‘ভুল চুক মাফ’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩০ মে ২০২৫, ১০:৪৭
অ+
অ-
বক্স অফিসে কত আয় করল রাজকুমারের ‘ভুল চুক মাফ’

বলিউড অভিনেতা রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত কমেডি ছবি ‘ভুল চুক মাফ’ মুক্তির পর বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া দেখালেও, ধীরে ধীরে এটি ভালো ব্যবসা করছে। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম সপ্তাহ শেষে ছবিটি ৪২ কোটি ৫৯ লাখ আয় করেছে। যদিও এর শুরুটা কিছুটা ধীর গতিতে হয়েছিল, তবে ছুটির দিনগুলোতে দর্শকদের ভালোবাসা এটি ভালোভাবে আকর্ষণ করতে পেরেছে।

গত ২৩ মে মুক্তি পাওয়া ‘ভুল চুক মাফ’ প্রথম দিনে ৭ কোটি আয় করে। দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৯ কোটি ৫০ লাখে। ছুটির দিন হওয়ায় তৃতীয় দিন ছবিটি ১১ কোটি ২৫ লাখ সংগ্রহ করে, যা প্রথম তিন দিনের মোট আয় ২৭ কোটি ৭৫ লাখে পৌঁছে দেয়। 

আরও পড়ুন

‘দেব তিনটা প্যান্ট পরে কাঁপছে, আমি স্কার্ট পরেও হাসছি’
সানি দেওলের সঙ্গে ‘বর্ডার টু’তে থাকছেন দিলজিৎ
‘আমি যাদের নায়িকা হয়েছি, সকলেই পরে মেগাস্টার হয়েছেন’

বিজ্ঞাপন

চতুর্থ দিনে ছবিটি প্রায় ৫ কোটি এবং পঞ্চম দিনে (মঙ্গলবার) প্রায় ৫.১ কোটি আয় করে। ষষ্ঠ দিনে আয় কিছুটা কমে ৩.৬ কোটি হলেও সপ্তম দিনে এটি ১.৮৪ কোটি আয় করে, যার ফলে সাত দিনের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৯ লাখ। 

ফিল্ম ব্যবসা বিশ্লেষকদের মতে, ‘ভুল চুক মাফ’ মূলত সন্ধ্যার শোগুলোতেই বেশি দর্শক টানছে, যেখানে অকুপেন্সি ৪৩.৯৬ শতাংশ থাকছে। সকাল ও রাতের শোগুলোতে দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম।

ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন করণ শর্মা। ‘ভুল চুক মাফ’ ছবিতে রঞ্জন নামের এক পুরুষের গল্প দেখানো হয়েছে, যার বিয়ের তারিখ চূড়ান্ত হলেও সময় চক্রে আটকে পড়ে সে। 

বিজ্ঞাপন

ফলে প্রতিদিন একই ঘটনা তার জীবনে ঘটতে থাকে। শেষ পর্যন্ত তার বিয়ে হবে কিনা, সেটাই ছবির মূল হাস্যরসাত্মক উপজীব্য। প্রথমে ওটিটিতে মুক্তির কথা থাকলেও, প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়ার কারণে এটি বক্স অফিসে তার জায়গা করে নিয়েছে।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বক্স অফিসচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন