• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘চেহারা নিয়ে খোঁটা দিতেন অনিল কাপুর’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ জুন ২০২৫, ১৮:১৩
অ+
অ-
‘চেহারা নিয়ে খোঁটা দিতেন অনিল কাপুর’

বলিউডেও জমিয়ে কাজ করছেন ওপার বাংলার অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। একাধিক প্রথম সারির তারকাদের সঙ্গে দেখা গেছে তাকে। যার মধ্যে অন্যতম হলেন অনিল কাপুর। দুজনে একসঙ্গে কাজ করেছিলেন নাইট ম্যানেজারে। 

বিজ্ঞাপন

সম্প্রতি শাশ্বত জানান, নাইট ম্যানেজারে কাজ করার সময় বারবার ‘চেহারা’ আর ‘খাওয়া-দাওয়া’ নিয়ে তাকে খোঁটা দিতেন অনিল কাপুর। তার কথায়, ‘এর মধ্যে আমি একজন মানুষের সঙ্গে অনেকদিন ধরে অভিনয় করলাম, মানুষটির নাম অনিল কাপুর। খাওয়া আর আমার চেহারা নিয়ে নিয়মিত ভদ্রলোক আমাকে খোঁটা দিতেন।’

আরও পড়ুন

ফ্লাইওভারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী
বাবা হওয়ার পর আবেগঘন পোস্ট পরমব্রতর 

তিনি আরও বলেন, ‘আমি সকালে চা বা কফি নিয়ে বের হচ্ছি, উনি জিম থেকে বেরোচ্ছেন। ৬৭ বছর বয়স তো লজ্জা হল। তাই নাইট ম্যানেজারের পর থেকে আমার খাওয়াদা-ওয়াটা একটু রেস্ট্রিকটেড হয়েছে।’

বিজ্ঞাপন

১৯৭০ সালের ডিসেম্বরে জন্ম শাশ্বতর। বলিউডের শাহরুখ-সালমান-আমিরদের থেকে অনেকটাই ছোট। যদিও একেবারে আনফিট বলা যায় না শাশ্বতকে। কারণ, শবর ফ্র্যাঞ্জায়েজিতে শাশ্বতর করা চেজিং সিনগুলো বহুল প্রশংসনীয়।

আর বাংলার সুপুরুষ নায়কদের তালিকায় নিঃসন্দেহে আছেন প্রথম সারিতে। তাকে শেষ দেখা গিয়েছে দ্য একেন: বেনারসে বিভীষিকা সিনেমাতে। যা আপাতত প্রেক্ষাগৃহে চলছে রমরমিয়ে। নাইট ম্যানেজার স্পাই থ্রিলারে আরও ছিলেন আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা শোম, রবি বহেলরা।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন