• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘ইউ গ্রেড’ পেল শাকিবের তাণ্ডব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ জুন ২০২৫, ১৫:৪৭
অ+
অ-
‘ইউ গ্রেড’ পেল শাকিবের তাণ্ডব

আর মাত্র দিনের কয়েকের অপেক্ষা; মুক্তি চূড়ান্ত হল শাকিব খানের তাণ্ডব সিনেমার। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে রায়হান রাফী পরিচালিত এ ছবিটি; যা দেখতে পাবে সব বয়সী দর্শক।

বিজ্ঞাপন

বুধবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফী; সিনেমাটির প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন তিনি।

মূলত ‘তাণ্ডব’কে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। অর্থাৎ সব বয়সী দর্শক দেখতে পারবেন ছবিটি।

আরও পড়ুন

শাকিব খান সেটে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায় : সাবিলা নূর
আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর
শাকিব খান-আফরান নিশো ইস্যু নিয়ে যা বললেন রাফী

বিজ্ঞাপন

এদিকে তাণ্ডব দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। বলেছেন, দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে তাণ্ডব-এর। ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানরায়হান রাফিঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল