• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

গোবিন্দর স্ত্রীকে কটাক্ষ নেটিজেনদের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৫:৩৭
অ+
অ-
গোবিন্দর স্ত্রীকে কটাক্ষ নেটিজেনদের

মাঝেমধ্যেই নানা কারণে নেটিজেনদের মাঝে চর্চায় থাকেন বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। বিশেষ করে গোবিন্দকে নিয়ে নানা আলোচনায় তিনি নজরে কেড়েছেন বারবার। কখনও স্বামীর ক্যারিয়ার নিয়ে, কখনও আবার তাদের বিচ্ছেদ জল্পনা নিয়ে মুখ খুলেছেন সুনীতা। 

বিজ্ঞাপন

অনেক সাক্ষাৎকারে সুনীতা জানান যে, দিনের বেশিরভাগ সময়টাই তিনি ঈশ্বরের আরাধনা করতে পছন্দ করেন। মন্দিরেও পূজা দিতে যাওয়ার পাশাপাশি প্রতিদিন বাড়িতে বসেই জপ এবং পূজা করতে তার তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।

আরও পড়ুন

শাকিবের সিনেমায় ‘বুবলী’ চরিত্রে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস
পার্টিতে তুমুল ঝগড়া, রাগের মাথায় পরিচালককে থাপ্পড় মারেন সালমান
‘আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান’, জন্মের আগেই বললেন হবু মা কিয়ারা

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কালভৈরব মন্দিরে পূজা দিতে দেখা গেছে তাকে। যেখানে মন্দিরের ভিতর ঢুকে বিগ্রহের খুব কাছে বসেই হাত জোড় করে প্রণাম করতে দেখা গেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কটাক্ষ করেছেন।

বিজ্ঞাপন

সুনীতার ভিডিও দেখার পর কটাক্ষ করে কেউ লিখেছেন, ‘সবাই তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন এবং ভগবানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের তিন সেকেন্ডের মধ্যে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আর এই ভাগ্যবানদের দেখুন, তারা কত সুন্দর ভাবে ঈশ্বরের সামনে বসেই পূজা করার সুযোগ পান। কারণ, তিনি গোবিন্দর স্ত্রী।’ 

আরেকজনের কথায়, ‘শুধুমাত্র সেলিব্রিটিরাই এমন দর্শন পান। সাধারণ মানুষকে বলা হয় তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এত শান্তিপূর্ণ দর্শন সকলের ভাগ্যে তো থাকে না।’ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘এত আরামদায়ক ভাবে পূজা দিতে পুরোহিতকে কত টাকা দিয়েছেন?’ 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?