• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

সংগীতশিল্পী কনার বিচ্ছেদ, পক্ষ নিয়ে সালমার বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৫:২৫
অ+
অ-
সংগীতশিল্পী কনার বিচ্ছেদ, পক্ষ নিয়ে সালমার বিশেষ বার্তা

গত বুধবার রাতে হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজের বিচ্ছেদের খবর দেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এক ফেসবুক স্ট্যাটাসে এই শিল্পী তার সংসার ভাঙনের খবর নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে আসতে থাকে মিশ্র প্রতিক্রিয়া। কনার স্বামী মো. ইফতেখার গহিন ফেসবুকে 'বিচ্ছেদ হয়নি' লিখে সেই পোস্ট সরিয়েও দেন। আবার কেউ কনার বিরুদ্ধে টিপ্পনি কেটে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন; সমালোচনা করেছেন।

বিচ্ছেদ নিয়ে যখন কনাকে নিয়ে শিল্পীমহলে আলোচনা তুঙ্গে, তখনই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী সালমা আক্তার। ভক্তদের অনুমান, কনার পক্ষ নিয়েই কথাগুলো বলেছেন এই শিল্পী। শুধু তাই নয়, সালমা দিয়েছেন একটি ভিডিও বার্তাও। আর তাতে স্পষ্ট, সদ্য বিচ্ছেদের পথে হাঁটা কনাকে নিয়েই এসব মন্তব্য করেছেন সালমা।

আরও পড়ুন

কনার বিচ্ছেদের পর ছড়িয়েছে পরকীয়ার গুঞ্জন
কনার বিবাহবিচ্ছেদ নিয়ে ‘টিপ্পনী’ ন্যান্সির
‘আমাদের বিচ্ছেদ হয়নি’ লিখে কনার স্বামীর পোস্ট, পরে ডিলিট
৬ বছরের দাম্পত্যের ইতি টানলেন সংগীতশিল্পী কনা

বিজ্ঞাপন

সেই ফেসবুক স্ট্যাটাসে সালমা লেখেন, ‘কঠিন সময় শিল্পীর পাশে থাকাটা জরুরি। আমাদের ট্যাগ কিন্তু আমরা শিল্পী।’ 

নেটিজেনদের অনুমান, কনার এই বিষয়টি নিয়ে নিজেরাই তথা শিল্পীমহলই জলঘোলা করছে; কাজেই এমন মন্তব্য করে বসলেন সালমা।

এছাড়াও সালমা আরও লেখেন, ‘আমাদের কর্তব্য সবাই একসাথে মিলে থাকাটা। দুই দিনের দুনিয়া কে কখন আছি আবার নেই। যার যার কষ্ট তার তার।’

বিজ্ঞাপন

এছাড়াও গায়িকার এক ভিডিও বার্তায় বলতে শোনা যায়, ‘এসব বিষয়ে আমি চুপ থাকতেই পছন্দ করি। আমার খারাপ লাগে, একটা অঙ্গনের মানুষ যেমন ডাক্তার, উকিল- তাদের কোনো সমস্যা হলে একজোট হয়ে কাজ করে। কিন্তু আমাদের শিল্পীগোষ্ঠীদের বেলাতে দেখি, যখন কেউ বিপদে পড়ে, তখন বাকি শিল্পীরা চুপ থাকে, একটু মজা দেখে।’ 

আক্ষেপের সুরে সালমা আরও বললেন, ‘আমরা একই অঙ্গনে থাকি কিন্তু মজা নেই।’

এর আগে ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের ঘোষণা দিয়ে কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।’ এরপরই সংগীতশিল্পী ফারহানা ন্যান্সির একটি পোস্ট নিয়ে তৈরি হয় তীব্র আলোচনা। কারণ সেই পোস্টে ন্যান্সি লিখেছিলেন- ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রানি।’- এরপর থেকেই ভক্তদের অনুমান, কনার বিরুদ্ধেই পরোক্ষভাবে টিপ্পনি কেটেছেন ন্যান্সি।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দিলশাদ নাহার কনাসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের