• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

তাণ্ডবের সেটে অসুস্থ ছিলেন শাকিব, ওষুধ খেতেন লুকিয়ে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ জুন ২০২৫, ১১:২৭
অ+
অ-
তাণ্ডবের সেটে অসুস্থ ছিলেন শাকিব, ওষুধ খেতেন লুকিয়ে

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করেছে। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে পড়েছিল হুমড়ি খেয়ে। এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় ছিল সিনেমাটি।

বিজ্ঞাপন

বলা বাহুল্য, সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে শাকিব খানের বিশেষ অবদান। জানা গেল, অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছেন শাকিব খান- এমনটিই জানালেন সিনেমার পরিচালক রায়হান রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে জানান এসব কথা।

দর্শকেরা বলছেন, ‘তাণ্ডব’ শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সে প্রসঙ্গ টেনে রায়হান রাফী বলেন, ‘শাকিব খানের অন্যতম সিনেমা কেন এটা, কারণ শাকিব এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন। তার একেকটার ভয়েস একেকরকম। খুব ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না।’

আরও পড়ুন

‘একটি কুচক্রী মহল বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়’
জীবনে যাদেরকে দেখে অনুপ্রাণিত হই, শাকিব তাদের একজন : বাঁধন
ঠেকানো গেল না পাইরেসি, ‘তাণ্ডব’ দেখা যাচ্ছে অনলাইনেই

বিজ্ঞাপন

সিনেমায় ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব খান। সে ঘটনা জানিয়ে রায়হান রাফী বলেন, ‘ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব। উনি কথা বলছিলেন (গলার নিচের দিকে দেখিয়ে) এদিক থেকে (কর্কশ স্বরে)। তার জ্বর ছিল- একটাবারের জন্যও বলেননি। বললেই নাকি আমি শুটিং প্যাক করে দিব।’

শাকিব প্রসঙ্গে রাফী আরও বলেন, ‘একটা মানুষ, যিনি এতবড় একজন স্টার, তার কীসের অভাব, তার কিছুরই অভাব নেই। তিনি জান দিয়ে দিচ্ছেন কাজের জন্য। উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কাজও করছেন। ‘লিচুর বাগান’-এর সময় উনি অসুস্থ ছিলেন। এরপর ফ্লাইটে উঠে বলেন, “আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। আমি বললাম, “আপনি বলেন নাই কেন”, বললেন, “তোকে বললে তুই বলতি আর শুটিং করব না।”

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানঢালিউডরায়হান রাফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক