• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অবকাশ যাপনে কোথায় গেছেন শবনম ফারিয়া?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৬ জুলাই ২০২৫, ১০:০১
অ+
অ-
অবকাশ যাপনে কোথায় গেছেন শবনম ফারিয়া?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অবকাশ যাপন করছেন শ্রীলঙ্কায়। তিনি সেখানকার মনোরম কোকোনাট হিল, মিরিসা-তে ছুটি কাটাচ্ছেন। নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন ফারিয়া। কালো পোশাক আর কাঁধে ঝোলানো ছোট ব্যাগে তাকে দারুণ মানিয়েছে। 

তার রূপের প্রশংসায় কমেন্ট বক্স ভরে উঠেছে। একজন অনুরাগী লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজনের ভাষ্য, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’

আরও পড়ুন

‘কৃষ ফোরে’ ট্রিপল রোলে দেখা যাবে হৃতিককে!
হঠাৎ ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট কেন সরালেন রণবীর!
ক্লিনিকে ঢুকেই অভিনেত্রীর বাবাকে গুলি

বিজ্ঞাপন

কোকোনাট হিলের প্রাকৃতিক সৌন্দর্য ফারিয়াকে মুগ্ধ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা “কোকোনাট হিল, মিরিসা” যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’

এই ভ্রমণকে ফারিয়া তার স্বপ্ন পূরণের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও লেখেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’

উল্লেখ্য, শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শবনম ফারিয়াসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের