• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে : বাঁধন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৭ জুলাই ২০২৫, ১৫:৪৬
অ+
অ-
জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে : বাঁধন

২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই সন্তানের লালন-পালন করছেন তিনি। 

বিজ্ঞাপন

দীর্ঘসময় ধরে সিঙ্গেল থাকলেও নতুন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তবে একাধিকবার বাঁধন বলেছেন, মেয়ে সায়রা চায়- মায়ের জীবনে উপযুক্ত একজন জীবনসঙ্গী আসুক।

বাঁধনের কথায়, আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়- ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

কেমন জীবনসঙ্গী চান, সেটাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার কথায়, আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। 

বিজ্ঞাপন

বাঁধন বললেন, ‘তাকে আমার সঙ্গী হতে হবে, রক্ষক না। তার আমাকে রক্ষা করতে হবে না, সে শুধু আমার জীবনসঙ্গী হতে পারবে।'

আরও পড়ুন

টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে, বললেন বাঁধন
‘তারা মনে করে— আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি’
যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, তাদের জন্য দুঃখ হয় : বাঁধন

এরপর অভিনেত্রী বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। কারণ, এই বয়সে এসে বুঝানোর সময় নাই, আমি কেনো ফেমিনিস্ট বা কি চাই। তাকে অবশ্যই আমার চিন্তাভাবনার সঙ্গে মিলতে হবে।’

বিজ্ঞাপন

পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য

এর আগে বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্য রকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।

অতীত নিয়ে আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘বিয়ে হোক বা যাই হোক, আমার জীবনের পথচলায় কখনও সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি, ওরকম কিছু হয়নি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আজমেরী হক বাঁধনসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদ্রাসাপড়ুয়া এক এতিম শিক্ষার্থীর ‘চিরকুট’ এবং আমাদের সমাজের বাস্তবতা

মাদ্রাসাপড়ুয়া এক এতিম শিক্ষার্থীর ‘চিরকুট’ এবং আমাদের সমাজের বাস্তবতা

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির