• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৫, ২২:২৬
অ+
অ-
কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে নির্মাণ করেছেন। তার স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত। ক্যাফের নাম 'ক্যাপস ক্যাফে'। সেই ক্যাফে ঘিরে এল এক আতঙ্কের খবর। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ ছিল, ফলে কোনো প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

অবশেষে কপিল শর্মা শো-তে ফিরলেন সিধু
জওয়ান পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে খোঁটা, বিপাকে কপিল শর্মা
তৃপ্তি-রণবীরকে নিয়ে অশ্লীল মন্তব্য, বিতর্কের মুখে দ্য কপিল শর্মা

সূত্রের খবর, স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে যে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প। কপিল বর্তমানে কানাডায় নেই, তবে তিনি এই খবর শুনে বেশ মর্মাহত এই তারকা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি

ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও!