• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

চীনা নারীকে ধর্ষণ, কে-পপ তারকার শাস্তি কমালো আদালত!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১৪:৪৯
অ+
অ-
চীনা নারীকে ধর্ষণ, কে-পপ তারকার শাস্তি কমালো আদালত!

দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড এনসিটির সাবেক সদস্য তেইলকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণের দায়ে বৃহস্পতিবার (১১ জুলাই) আদালত এ রায় দেন ও তেইলকে আটকের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আদালতের রায়ে আরও বলা হয়েছে, এ মামলার সঙ্গে জড়িত তেইলের আরও দুই সহযোগীকেও একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২০২৪ সালের জুনে সিউলে এক চীনা নারীকে তারা যৌন নিপীড়ন করেছিলেন। সে বছরের মার্চে জামিনে থাকাকালে তিনজনকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় বিটিএসের গানের ভিউ ২৮০ মিলিয়ন
‘বিটিএস’ ও জাস্টিন বিবারকে ছাড়িয়ে শীর্ষে ‘ব্ল্যাকপিংক’
পপ তারকা থেকে নীলছবির নায়িকা, আয় করেছেন কোটি টাকা

বিজ্ঞাপন

আদালতের রায়ে বলা হয়, এই অপরাধ “অত্যন্ত গুরুতর”। সে সময় ভুক্তভোগীর আত্মরক্ষার সামর্থ্য ছিল না। তবে অভিযুক্তরা প্রথমবারের মতো এমন অপরাধ করেছেন বলে তাদের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, সাত বছরের সাজা কমিয়ে তা অর্ধেক করা হয়েছে।

সেই রায়ে আরও বলা হয়, তিনজনকেই ৪০ ঘণ্টার যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক একটি বিশেষ চিকিৎসা কর্মসূচিতে অংশ নিতে হবে।

কে-পপ তারকা তেইল নামে পরিচিত এই সংগীতশিল্পীর বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ গত বছরের আগস্টে প্রথম প্রকাশ্যে আসে। তারপর এনসিটি ব্যান্ড ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী