• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ভারতের সিনেমায় জয়াকে কেন, ঘোর আপত্তি কংগ্রেস নেত্রীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৬:০৩
অ+
অ-
ভারতের সিনেমায় জয়াকে কেন, ঘোর আপত্তি কংগ্রেস নেত্রীর

বর্তমানে দুই বাংলাতেই প্রায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু এবার এই অভিনেত্রীকে নিয়ে ওপার বাংলায় বাঁধল একরকম রাজনৈতিক বিতর্ক। টালিউডে জয়ার নিয়মিত কাজ এবং একের পর এক সিনেমায় সুযোগ পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। 

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে মূলত বিদেশি শিল্পী বিশেষ করে বাংলাদেশের ওপর ক্ষোভ প্রকাশ করেন; সঙ্গে তোলেন নানা প্রশ্নও। জুঁই বিশ্বাস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে!’

সেই পোস্টে জুঁই আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর ট্যালেন্ট নেই যে জয়া আহসানের সেই রোল টা প্লে করতে পারবে? দেশ তো আগে, প্রোডিউসার, ডিরেক্টররা দেশ বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ নয় কি?’

আরও পড়ুন

‘জয়াকে চিনতাম না, ঘনিষ্ঠ দৃশ্যের আগে বুঝে নিতে হয়েছে’
জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ 
ভারতে বেশি সময় কাটানো প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

বিজ্ঞাপন

বলিউডের প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’

বলা বাহুল্য, তার এই মন্তব্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে; যা নানা আলোচনা-সমালোচনা তৈরি করেছে ওপার বাংলার ইন্ডাস্ট্রি জুড়ে। 

যদিও জুঁই বিশ্বাস তার পোস্টে উল্লেখ করেছেন, এই মতামত তার একান্তই ব্যক্তিগত এবং কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ থেকে তিনি এটি বলছেন না। তবুও তার এই মন্তব্য রাজনৈতিক মহলে এবং চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি, যার মুখ্য চরিত্রে রয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। এছাড়াও রয়েছেন ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জয়া আহসানটালিউডসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী