• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

হিন্দি-মারাঠি বিতর্কে যা বললেন অভিনেত্রী রেণুকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ২১:৫১
অ+
অ-
হিন্দি-মারাঠি বিতর্কে যা বললেন অভিনেত্রী রেণুকা

ভারতের অন্যতম সমৃদ্ধ রাজ্য মহারাষ্ট্রে হিন্দি ও মারাঠি ভাষা নিয়ে চলমান বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র সরকার মারাঠি ও ইংরেজি মাধ্যম স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিলে এই বিতর্ক আরও জোরালো হয়। 

বিজ্ঞাপন

ভারতীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় নাগরিক সমাজ, ভাষা আন্দোলনকর্মী এবং বিরোধী নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তাদের অভিযোগ—সরকার উত্তর ও মধ্য ভারতের প্রধান ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এই বিতর্কে নিজেদের মতামত প্রকাশ করছেন বলিউড তারকারাও। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রেণুকা সাহানে। একজন মারাঠি হিসেবে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হলেও তিনি মারাঠিভাষী নন এমন মানুষের ওপর সহিংসতা চালানোর তীব্র বিরোধী।

আরও পড়ুন

শুটিংয়ে অঘটন, ৬৫০ স্টান্টম্যানের দায়িত্ব নিলেন অক্ষয়
সিনেমা মুক্তির আগেই হাসপাতালে ভর্তি বিজয়
‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’

বিজ্ঞাপন

এক পডকাস্টে রেণুকা সাহানে বলেন, ‘যদি আপনি দীর্ঘ দিন ধরে কোনো জায়গায় থাকেন, তবে সেখানকার স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে বোঝা এবং সর্বোপরি সেটিকে সম্মান করা অত্যন্ত জরুরি।’ 

‘এটি কেবল কথা বলার জন্য নয়, সম্মান জানানোটাও গুরুত্বপূর্ণ। যারা স্থানীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না, তাদের আমি পছন্দ করি না।’

তবে একইসাথে তিনি সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। রেণুকার কথায়, ‘আমি সহিংসতা মোটেও পছন্দ করি না। এই সব বিষয় নিয়ে মানুষের অভদ্র আচরণও আমার অপছন্দ। এমন কোনো জায়গায় গিয়ে, যেখানে মারাঠি ভাষা বলাই হয় না, সেখানে দু’-তিন জনকে চড় মারা। এটা ভাষার কোনো উপকারে আসবে না।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির