• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন
মাইলস্টোন ট্র্যাজেডি 

সকলের সুস্থতার জন্য ‘দোয়া’ করতে বললেন ফারিণ 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১২:২৭
অ+
অ-
সকলের সুস্থতার জন্য ‘দোয়া’ করতে বললেন ফারিণ 

এক স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। মর্মান্তিক মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু। এই ঘটনায় ৫১ জন গুরুতর আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বিজ্ঞাপন

এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মাঝে গভীর দাগ কেটেছে। 

ফারিণ লিখেছেন, ‘আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সকলে এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য—যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে।’

‘প্রার্থনা করি সেই শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন অন্ধকারে। এবং সেই অভিভাবকদের জন্য, যারা সন্তানকে নিরাপদ হাতে তুলে দিয়ে নিজেরাই ফিরে এলেন না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুটিং বন্ধের নির্দেশে ক্ষোভ প্রকাশ শিল্পী-নির্মাতাদের
কবে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক?
সংগীতশিল্পী শাফিনকে নিয়ে আবেগঘন পোস্ট আসিফের

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারিণ বলেন, ‘প্রার্থনা করি তাদের শোকাহত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।’

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ফারিণ দোয়া চেয়েছেন, ‘দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন। এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা নিরাপত্তার দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।’

বিজ্ঞাপন

তার এই পোস্টে ভক্ত ও অনুরাগী শোক ও সহানুভূতি জানিয়েছেন, এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন। দেশের আপামর জনতার মতো তারকারাও এই ঘটনায় মর্মাহত এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশায় প্রার্থনা করছেন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়াতাসনিয়া ফারিণবিমান দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ