• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘অ্যানিম্যাল ২’ মুক্তি নিয়ে মুখ খুললেন ববি দেওল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ০৯:৩৪
অ+
অ-
‘অ্যানিম্যাল ২’ মুক্তি নিয়ে মুখ খুললেন ববি দেওল

রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ২০২৩ সালের ব্লকবাস্টার বলিউড ছবি ‘অ্যানিম্যাল’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। বক্স অফিসেও ছবিটি ৫০০ কোটির ঘর পার করে নেয়। যদিও ছবিতে ববি দেওলের উপস্থিতি ছিল মাত্র ১০ মিনিট, সেখানে ‘আবরার’ চরিত্রে তার অনবদ্য অভিনয় দাগ কাটে দর্শকের মনে।

বিজ্ঞাপন

তবে এবার দর্শকের প্রতীক্ষা ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল নিয়ে। ঠিক কবে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল ২’-এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ববি দেওলকেও করা হয় এই প্রশ্ন। আর তার জবাব ছিল, ‘আমি জানি না।’

ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। ববি দেওলকে তার ছেলে আর্যমান দেওলের সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে দেখা যায়। এ সময় তিনি পাপারাজ্জিদের জন্যও পোজ দেন। তখন এক সাংবাদিকের প্রশ্নের এই জবাব দেন অভিনেতা।

আরও পড়ুন

‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ের সময় যে কারণে কেঁদেছিলেন রাশমিকা
অ্যানিম্যাল মুক্তির পর শুধুই কেঁদেছি : তৃপ্তি
রাশমিকা নয়, ‘অ্যানিম্যাল’র জন্য পরিচালকের পছন্দের ছিলেন পরিণীতি!

বিজ্ঞাপন

এখন প্রশ্ন হল, ববির কাছে কি সত্যিই অ্যানিম্যালের সিক্যুয়েল নিয়ে কোনো তথ্য নেই? নাকি তারা সেটা লুকিয়ে রাখতে চান? এর আগে প্রযোজক ভূষণ কুমার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি স্পিরিটের (যেখানে প্রভাস প্রধান চরিত্রে রয়েছেন) পরে অ্যানিম্যাল পার্কের শুটিং শুরু হবে। অর্থাৎ ছবির জন্য এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে।

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার ‘অ্যানিম্যাল’ ভারতে আয় করে ৫০০ কোটিরুপি। এমনকী দর্শক, সমালোচক, তারকাদের থেকেও প্রশংসিত হয় সিনেমাটি। এই সিনেমাতে ববি নেতিবাচক আবরারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি শুনতে ও কথা বলতে পারেন না। এই চরিত্রের জন্য সাইন ল্যাঙ্গুয়েজও শিখেছিলেন অভিনেতা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

আসছে রোশান-চমক জুটির ‘প্রেমের গল্প’

আসছে রোশান-চমক জুটির ‘প্রেমের গল্প’

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর