নায়ক জসিমের ছেলের মৃত্যু, মানতেই পারছেন না ভক্তরা

প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওইনডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল মারা গেছেন। আজ (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
বিজ্ঞাপন
সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন রাতুলের মানতেই পারছেন না ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীরা রাতুলকে ট্যাগ করে একাধিক পোস্ট দিয়েছেন। তা পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বেসিস্ট আহমেদ রাসেল পোস্টে উল্লেখ করেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এ.কে রাতুল ভাই ২০১৩ সালে আমার প্রথম গান ‘সত্য নয়’-এর সাউন্ড ডিজাইন করেছিলেন। তিনি ছিলেন সবচেয়ে মেধাবী, মাটির মানুষ এবং বিনয়ী একজন ব্যক্তি যাকে আমি কখনও দেখেছি। বিশ্রামে থাকুন ভাই। আশা করি আল্লাহ আপনাকে আরও ভালো একটি জায়গায় রাখবেন।’

ওমর হোসেন নামে এক নেটিজেন লিখেছেন, ‘কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এ.কে রাতুল ভাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন। যখন কনসার্ট নিয়ে মেতে থাকতাম তখন প্রায়ই ভাইয়ার সাথে কথা হতো।’
বিজ্ঞাপন
‘এত ট্যালেন্টেড এবং নম্র মানুষ এত তাড়াতাড়ি চলে গেছেন এটা মানতেই কষ্ট হচ্ছে। তিনি ওইনডে ব্যান্ডের ভোকালিস্ট, বেসিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার আরেকটা পরিচয় হচ্ছে, তিনি প্রয়াত নায়ক জসিমের মেজো ছেলে।’
আরও পড়ুন
আবেগঘন পোস্টে রাইসুল ইসলাম রিমন তুলে ধরেছেন, ‘জুলাই শুধু নিয়ে যায়, জীবনের ভালো জিনিসগুলো নিয়ে যায়। এমন একজন অসাধারণ মানুষ, তোমাকে মিস করব, এ.কে রাতুল। শান্তিতে বিশ্রাম করো ভাই।’
বিজ্ঞাপন
তাহমিদুল ইসলাম এক পোস্টে জীবন সত্যিই কত অনিশ্চিত উল্লেখ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা হজম করতে পারছি না, এ.কে রাতুল ভাই আর নেই। এখনও শক হয়ে আছি। এত তাড়াতাড়ি কেন ভাই, বিশ্বাসই হচ্ছে না! গত সপ্তাহে ওনি হাসানের সলো কনসার্টে ওনাকে দেখেছিলাম। জীবন সত্যিই কত অনিশ্চিত।’
আরেক নেটিজেন শাহিদের ভাষ্যে, ‘কিছু চলে যাওয়া মেনে নেয়া যায় না। ভালো থাকবেন এ.কে রাতুল ভাই, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনার অবদান সব সময় মনে থাকবে আমাদের।’
রাকিব হাসান অনিম লিখেছেন, ‘আমি এ.কে রাতুল ভাইকে চিনতাম রকনেশন ভিআই থেকে, যা ছিল প্রথম রকনেশন অনুষ্ঠান যেখানে ওইনড ব্যান্ড পারফর্ম করে অসাধারণভাবে মন জয় করেছিল। আমি ভাগ্যবান ছিলাম যে রাতুল ভাইয়ের দেওয়া ওইনড ব্যান্ডের একটি সিডি পেয়ে গিয়েছিলাম। বছরের পর বছর যেতে যেতে, আমি তার সংগীত এবং সুর রচনাকে আমার প্রিয় কিছু গান এবং প্রিয় ব্যান্ডের মাধ্যমে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা দিয়েছি। এটি সত্যিই একটি অত্যন্ত দুঃখজনক খবর। আশা করি তুমি অন্য জগতে শান্তিতে বিশ্রাম করবে।’
প্রসঙ্গত, নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করেছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে।
এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।
এমআইকে