• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রকাশ্যে অনীতের হাত ধরতে চাইলেন আহান, সাইয়ারা’র প্রেম কি বাস্তব হচ্ছে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৮ আগস্ট ২০২৫, ২২:৪৩
অ+
অ-
প্রকাশ্যে অনীতের হাত ধরতে চাইলেন আহান, সাইয়ারা’র প্রেম কি বাস্তব হচ্ছে?

বলিউডে বর্তমানে আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র নায়ক-নায়িকা আহান পাণ্ডে আর অনীত পাড্ডাকে দেখা মিলল একসঙ্গে। সেখানে তাদেরকে বেশ কাছাকাছি অবস্থাতেই দেখা যায়, যা দেখে চমকে গেল ভক্তরা।

বিজ্ঞাপন

সম্প্রতি মুম্বাইয়ের এক বিলাসবহুল শপিং মলে একসঙ্গে দেখা মেলে তাদের। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বাইরে বের হওয়ার সময় আহান অনীতর দিকে হাত বাড়িয়ে দেন—যেন হাতে হাত রেখে হাঁটতে চান। কিন্তু অনীত হালকা লাজুক ভঙ্গিতে তা এড়িয়ে যান। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

আর এ নিয়েই শুরু গুঞ্জন! নেটিজেনরা ভাবতে শুরু করেন, পর্দার প্রেম কি বাস্তবেও ধরা দিচ্ছে তাহলে? একজন লিখেছেন, ‘হাত ধরেনি তো কী হয়েছে, আহানের চোখ কিন্তু অনীতের দিকেই ছিল।’

আরও পড়ুন

সাইয়ারা’র গল্পের শেষটা সত্যিই কি চ্যাটজিপিটি দিয়ে লেখা?
বলিউডে আসার আগে কী করতেন সাইয়ারা’র নায়িকা
সাইয়ারা’র নীরব জয়জয়কার, ১৬ দিনে আয় ৭ গুণ!

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা গেছে, আহান কালো জ্যাকেট ও নীল জিন্সে, অনীত স্কাই ব্লু শার্ট আর ডেনিমে। দুজনেই মুখ ঢেকে রেখেছিলেন, চারপাশে ছিল নিরাপত্তার বলয়। তাদের সঙ্গে ছিলেন আহানের মা ডিয়ানে পাণ্ডেও।

মোহিত সুরির ‘সাইয়ারা’ ইতোমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে, যার মধ্যে ৩০০ কোটিরও বেশি শুধু ভারতের বাজার থেকে। এই ছবিতেই বড় পর্দায় প্রথম জুটি বেঁধেছেন আহান ও অনীত। প্রমোশন ছাড়া প্রকাশ্যে খুব একটা তারা দেখা না দিলেও, প্রথমবারের মতো আলাদা করে এভাবেই দেখা মিলল তাদের।

ডিএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাদ্রাসাপড়ুয়া এক এতিম শিক্ষার্থীর ‘চিরকুট’ এবং আমাদের সমাজের বাস্তবতা

মাদ্রাসাপড়ুয়া এক এতিম শিক্ষার্থীর ‘চিরকুট’ এবং আমাদের সমাজের বাস্তবতা

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির