• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘আমার পোস্টকে রাজনৈতিক ভাবার সুযোগ নেই’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৭:৪৫
অ+
অ-
‘আমার পোস্টকে রাজনৈতিক ভাবার সুযোগ নেই’

১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নির্মমতম ঘটনায় সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন; তাদের একজন অভিনেতা আরশ খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মধ্যরাতে বঙ্গবন্ধুর স্মরণে একটি পোস্ট দেন আরশ খান, যা দ্রুতই ভাইরাল হয়। পোস্টে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তিনি লেখেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গজননী, রেখেছো বাঙালি, গড়ে মানুষ করোনি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের এই পঙ্‌ক্তি উদ্ধৃত করে আরশ লেখেন, ‘কবিগুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।’

আরও পড়ুন

শেখ মুজিবের মৃত্যুর ৫০ বছর, শোক জানিয়ে যা বললেন তারকারা
আমি, তানিয়া কখনোই ভালো বন্ধু ছিলাম না : আরশ খান

বিজ্ঞাপন

তবে বঙ্গবন্ধুকে স্মরণ করে দেওয়া এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে নানা মত-অমত দেখা দেয়। কেউ কেউ এতে অভিনেতার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিতও দেন।

এ নিয়ে শুক্রবার বিকেলে নতুন আরেকটি পোস্ট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন আরশ খান। সেখানে তিনি লেখেন, ‘২৪ এর গণ আন্দোলনে যতটুকু উপস্থিতি ছিলো আমার তা প্রকাশ্যে ছিলো। আমার সামনে আমি দাঁড়িয়ে ছিলাম, আমার পেছনে আমি দাঁড়িয়ে ছিলাম। পাশে দাঁড়িয়েছিলো আমার কমরেডস গণ। আমি আমার নাম পরিচয় ব্যবহার করেছি, অন্য কারো পরিচয় ব্যবহার করিনি।’

আরশ লেখেন, ‘নিজের বোধ এবং অনুভূতি তখনও লুকাইনি এখনও লুকাব না। তখন ক্ষমতায় থাকা শক্তির সামনে মাথা নত করিনি এখনও করব না।’

বিজ্ঞাপন

অভিনেতা লেখেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে করা আমার পোস্টকে রাজনৈতিক পোস্ট ভাবার বা বানানোর সুযোগ নেই। শেখ মুজিবুর রহমান বলেন বা জিয়াউর রহমান বলেন আমার কাছে তারা উভয়ই সন্মানিত এবং বাংলাদেশ পন্থী মানুষ। যে সরকার ক্ষমতায় বসুক আমি কখনও তাদের অসম্মান করতে রাজি না।’

সবশেষ অভিনেতা লেখেন, ‘আপনারা যারা বাংলাদেশ পন্থী না হয়ে শুধুমাত্র আওয়ামী পন্থী বা বিএনপি পন্থী মতবাদের মানুষ তারা আমার এই আবেগের জায়গা বুঝবেন না। এবং এ নিয়ে আমার কোনো আফসোস নেই।আমার জয় ও বাংলা, জিন্দাবাদ ও বাংলাই।’

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের