• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

টাকার বিনিময়ে তারকাদের মুজিবকে নিয়ে পোস্ট? যা বলল রিউমর স্ক্যানার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ০৮:৩৩
অ+
অ-
টাকার বিনিময়ে তারকাদের মুজিবকে নিয়ে পোস্ট? যা বলল রিউমর স্ক্যানার

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানান। তবে দিন শেষে সেই পোস্টগুলোকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে- নির্দিষ্ট কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গুজব আরও ছড়ায় যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকার মতো পাঠানো হয়েছে।

বিষয়টি থেকে তারকামহল থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি জানায়, সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।

আরও পড়ুন

শেখ মুজিবের মৃত্যুর ৫০ বছর, শোক জানিয়ে যা বললেন তারকারা
ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে কনসার্ট প্রত্যাহার করল আর্টসেল
‘আমার পোস্টকে রাজনৈতিক ভাবার সুযোগ নেই’

বিজ্ঞাপন

তাদের তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ১১ ডিজিটের। এছাড়াও যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। সঙ্গে লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার। তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও, এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।

রিউমর স্ক্যানার জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে।

তাদের মূল্যায়ন অনুযায়ী, কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়ামেহের আফরোজ শাওন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের