• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রভার হিজাব পরা ছবিতে পুরনো ভিডিও প্রসঙ্গ, কড়া জবাব অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২৫, ১৬:৪৪
অ+
অ-
প্রভার হিজাব পরা ছবিতে পুরনো ভিডিও প্রসঙ্গ, কড়া জবাব অভিনেত্রীর

এক সময় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা এবং প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি। বর্তমানে প্রভা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানেই নতুন পেশায় মনোযোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

অভিনয় থেকে দূরে সরে গেলেও প্রভা নিজেকে হারিয়ে যেতে দেননি। সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। প্রায়ই নিজের নানা মুহূর্তগুলো ভাগ করেন ভক্তদের সঙ্গে।

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা। কিন্তু এতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী। সাধারণত তিনি কোনো বাজে মন্তব্যের জবাব না দিলেও এবার একরকম জবাব দিতে বাধ্য হয়েছেন প্রভা।

আরও পড়ুন

যা ক্ষতি হওয়ার হয়েছে, আমি সেরে উঠেছি : প্রভা
সহশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইত না : প্রভা
কাঠগোলাপের মাঝে নিজেকে খুঁজে পেলেন প্রভা 

বিজ্ঞাপন

অনেক বছর আগে প্রেমঘটিত বিষয় নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিলো অভিনেত্রীকে নিয়ে; তার মধ্যে একটি ইস্যু ছিলো এক ব্যক্তিগত ভিডিও নিয়ে। সে প্রসঙ্গে প্রভার হিজাব পরা সেই ছবিতে একটি নেতিবাচক মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদেরী নামে এক ফেসবুক ইউজার। 

এর জবাবে প্রভা লেখেন, ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’

বলা বাহুল্য, প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন তার ভক্তরা।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাদিয়া জাহান প্রভাসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের