• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

আটকা পড়ে থ্রি ইডিয়টস-এর স্মৃতি মনে পড়ল মাধবনের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৭:৫৯
অ+
অ-
আটকা পড়ে থ্রি ইডিয়টস-এর স্মৃতি মনে পড়ল মাধবনের

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের জনজীবন। এই দুর্যোগে লেহ-তে আটকে পড়েছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বলিউড অভিনেতা আর মাধবন। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

পোস্টে দেখা যায়, হোটেলের জানালা দিয়ে বৃষ্টিভেজা আবহাওয়ার ছবি তুলেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আগস্টের শেষেই লাদাখের পাহাড়চূড়ায় বরফ পড়া শুরু হয়ে গেছে। কিন্তু গত চারদিন ধরে এখানে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই কারণে বিমান বাতিল হয়ে গেছে, আমরাও ঘরে বন্দি হয়ে আছি। মজার ব্যাপার হলো, আমি যখনই এখানে আসি, প্রকৃতির এমনই অন্যরকম রূপ দেখি।’

আরও পড়ুন

দশ বছর পর বক্স অফিস কাঁপাতে আসছেন কঙ্গনা-মাধবন
দিন দিন কীভাবে আরও তরুণ হচ্ছেন, জানালেন মাধবন
‘অনেকে ভাবেন, ছবির অজুহাতে বয়সে ছোট নায়িকাদের সঙ্গে ফুর্তি করি’

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর শুটিংয়ের স্মৃতিও তুলে আনেন অভিনেতা। তার ভাষায়, ‘শেষবার আমি এখানে এসেছিলাম ‘থ্রি ইডিয়টস’ ছবির শুটিংয়ে। তখনও আমাদের দিনকে দিন অপেক্ষা করতে হয়েছিল, কারণ চারপাশে ছিল শুধু বরফ। এবার আবারও প্রকৃতির অন্য রূপ দেখছি, যেমন তীব্র বৃষ্টি।’

বিজ্ঞাপন

মাধবন আরও উল্লেখ করেন, ‘তবে স্বীকার করতেই হবে, প্রকৃতি সবসময়ই এখানে অপরূপ সুন্দর। আশা করছি খুব শিগগিরই আকাশ পরিষ্কার হবে, আবহাওয়া স্বাভাবিক হবে এবং আমরা ফিরতে পারব। তবে প্রকৃতির এমন দৃশ্য উপভোগ করতেও বেশ ভালো লাগছে।’

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

বিটিভির বিশেষ আয়োজনে জাকারিয়া-নাবিলা

বিটিভির বিশেষ আয়োজনে জাকারিয়া-নাবিলা

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!