• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি’ 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫
অ+
অ-
‘বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি’ 

বলিউডে গত তিন দশক ধরে নিজের দাপট ধরে রেখেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে তিনি তার দীর্ঘ অভিনয় জীবনের নানা চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। 

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে মনোজ জানান, তার স্ত্রী শাবানা নিজে অবাক হয়ে তাকে প্রশ্ন করেছিলেন, ‘এ যেন একেবারেই অলৌকিক ব্যাপার! তুমি কীভাবে এখনও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো! কারণ তুমি তো বারবার তোমার আচরণে লোকজনকে রাগিয়ে দাও অথচ এখনও কীভাবে কাজ পেয়ে যাচ্ছো।’

আরও পড়ুন

বন্যার্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ
হুমাইরার মৃত্যু রহস্য, কী আছে ফরেনসিক রিপোর্টে?
বিতর্ক যেন পিছু ছাড়ছে না কপিল শর্মার

তবে মনোজ বিশ্বাস করেন তার এই পথচলাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। মনোজের কথায়, ‘আমি কখনও বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি। হয়ত আমার জেদ, আমার ঝুঁকি নেওয়ার মানসিকতাই আমাকে এগিয়ে দিয়েছে।’

বিজ্ঞাপন

মনোজের অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় ১৯৯৮ সালে রাম গোপাল বর্মার 'সত্য' ছবিটি। কিন্তু এই সাফল্যের আগেও তাকে বহুবার প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছে। এমনকী ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তির চেষ্টাতেও তিনি ব্যর্থ হন। কিন্তু তিনি হাল ছাড়েননি, ছোট ছোট চরিত্র থেকে শুরু করে নিজের মেধা ও পরিশ্রমের জোরে তিনি তার জায়গা তৈরি করেছেন।

বর্তমানে মনোজ ব্যস্ত তার নতুন সিনেমা ‘জুগনুমা - দ্য ফেবল’-এর প্রচার নিয়ে। রাম রেড্ডি পরিচালিত এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন দীপক দব্রিয়াল, প্রিয়াঙ্কা বসু, তিলোত্তমা সোম এবং হিরাল সিধু। 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারততারকা কথাচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার