• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

এআই ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫
অ+
অ-
এআই ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া

বিনোদন জগতের নিত্যনতুন ট্রেন্ডে বরাবরই সরব বলিউড তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি, গুগল জেমিনির একটি নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তিনি তার শৈশবের একটি আবেগঘন মুহূর্ত সবার সামনে তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

লাল শাড়ি বা মিনি ক্রিয়েচারের পর জেমিনির নতুন এই এআই ট্রেন্ডটি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের শৈশবের সঙ্গে বর্তমানের একটি ছবি তৈরি করার। এই বিশেষ মুহূর্তটি তৈরি করতে প্রয়োজন শুধু দুটি ছবি— একটি শৈশবের, অন্যটি বর্তমানের। দুটি ছবিকে একত্রিত করে এআই টুলটি তৈরি করে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় মানুষের মন।

এই ট্রেন্ডটি শুরু হওয়ার পর প্রথম যে বলিউড তারকা এতে অংশ নিলেন, তিনি হলেন আলিয়া ভাট। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়, যেখানে দেখা যায় বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।’

আরও পড়ুন

নায়িকা বনশ্রীর শেষ ঠিকানা হলো মামাবাড়ি
আইনি বিপাকে সোনু সুদ
আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন

বিজ্ঞাপন

এই ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া নিজেও তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।’

ছবিটি পোস্ট করার সময় ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘দ্য ওয়ে আই লাভড ইউ’। এই সংযোজন তার অনুসারীদের মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করে।

প্রসঙ্গত, গুগল জেমিনির এই ট্রেন্ডের পেছনে রয়েছে একটি বিশেষ এআই ইমেজ জেনারেশন টুল, যার নাম ন্যানো ব্যানানা। এই টুলটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অতীতের সঙ্গে বর্তমানের এমন চমৎকার মেলবন্ধন ঘটাতে সক্ষম।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আলিয়া ভাটসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের