• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

জেমস বন্ডের আদলে ধরা দেবেন রণবীর! 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫
অ+
অ-
জেমস বন্ডের আদলে ধরা দেবেন রণবীর! 

বলিউড অভিনেতা রণবীর সিং তার প্রতিটি সিনেমায় ভিন্ন ধরনের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা 'ধুরন্ধর' নিয়ে। 

বিজ্ঞাপন

যেখানে তাকে দেখা যাবে এক নতুন রূপে কিন্তু এরমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন উঠেছে যে, এরপরই তিনি শুরু করতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'ডন ৩'-এর শুটিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর 'ধুরন্ধর' সিনেমার শুটিং শেষ করবেন রণবীর। এরপরই তিনি 'ডন ৩'-এর জন্য প্রস্তুতি শুরু করবেন এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে।

আরও পড়ুন

আমার জার্নিটা অনেক কষ্টদায়ক : আফরান নিশো
না বুঝে অনেক কাজ করে ফেলেছি : চমক 
সালমান-আমিরের উচ্চতা নিয়ে কটাক্ষ হৃতিকের!

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'ডন ৩' সিনেমায় রণবীরকে একেবারে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হবে। এই সিনেমায় তার চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে।

উল্লেখ্য, রণবীরের বর্তমান সিনেমা 'ধুরন্ধর'-এর কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তার অংশের শুটিং শেষ হলেও ছবির বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলতে থাকবে আরও বেশ কিছুদিন। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর সিং।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রণবীর সিংচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর