• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অনলাইন গেমে মেয়েকে অশালীন প্রস্তাব, সরকারকে বিশেষ অনুরোধ অক্ষয়ের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ অক্টোবর ২০২৫, ১৩:৪৩
অ+
অ-
অনলাইন গেমে মেয়েকে অশালীন প্রস্তাব, সরকারকে বিশেষ অনুরোধ অক্ষয়ের

অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। এক অনলাইন গেম খেলতে গিয়ে অপর প্রান্তের এক ব্যক্তি তার কাছে নগ্ন ছবি দাবি করে। শুক্রবার ভারতের মহারাষ্ট্র রাজ্য পুলিশের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ তথ্য জানান অক্ষয় কুমার নিজেই।

বিজ্ঞাপন

অভিনেতা বলেন, ‘গেম খেলতে গিয়ে নিতারার সঙ্গে এক ব্যক্তির আলাপ হয়। প্রথমে তিনি মেয়ের পরিচয় জানতে চান। নিতারা নিজেকে নারী হিসেবে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায় এবং কিছু সময় পরই তার কাছে নগ্ন ছবি চাইতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে নিতারা গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে যায় ও পুরো ঘটনা জানায়।’

আরও পড়ুন

ময়লা পরিষ্কার করতেই কটাক্ষের শিকার অক্ষয়!
জন্মদিনে তরুণী ভক্তের শুভেচ্ছায় আবেগপ্রবণ অক্ষয়
বিচারপতিকে ‘মামা’ সম্বোধন, ফের আইনি বিপাকে জলি এলএলবি থ্রি

এই অভিজ্ঞতার প্রেক্ষিতে অক্ষয় কুমার বলেন, ‘এভাবেই অপরাধ প্রবণতা তৈরি হয়, এখান থেকেই সাইবার অপরাধ শুরু হয়।’ 

বিজ্ঞাপন

এরপর মহারাষ্ট্র সরকারের কাছে একটি অনুরোধও রাখেন অক্ষয়। প্রস্তাব দেন, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত একটি ‘সাইবার পিরিয়ড’ চালু করার। জানান, এর ফলে কিশোর-কিশোরীরা সচেতন হবে এবং সাইবার অপরাধের ফাঁদে পড়া থেকে রক্ষা পাবে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অক্ষয় কুমারসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

বড় চমক নিয়ে আসছে গোলমাল ফাইভ

বড় চমক নিয়ে আসছে গোলমাল ফাইভ

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?