• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ফ্লপ ‘ওয়ার টু’ নিয়ে মুখ খুললেন হৃতিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ০৮:৪২
অ+
অ-
ফ্লপ ‘ওয়ার টু’ নিয়ে মুখ খুললেন হৃতিক

বলিউড তারকা হৃতিক রোশনের নতুন সিনেমা ‘ওয়ার টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। ছবিটি মুক্তির পর থেকেই এর ব্যর্থতা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সে প্রসঙ্গে মুখ খুলেছেন হৃতিক রোশন নিজেই। জানিয়েছেন, সিনেমাটি করার সময় তিনি একধরনের অস্বস্তিতে ভুগছিলেন।

বিজ্ঞাপন

হৃতিক সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই অনুভূতির কথা জানান। লেখেন, ‘ওয়ার টু-এর প্রধান চরিত্র ‘কবির‘-এ অভিনয় করা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল। আর এই চরিত্রটি তার কাছে খুব পরিচিত ছিল; তাই ভেবেছিলেন কাজটি সহজে হয়ে যাবে।

হৃতিক জানান, তবে এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। জানান, হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা সাধারণত তার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে।

আরও পড়ুন

পর্দায় প্রেমিকাকে দেখে আবেগপ্রবণ হৃতিক
সিনেমা ফ্লপ হতেই ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ হৃতিক-এনটিআরের! 
‘হৃতিকের প্রেমিকা’ বলে কটাক্ষের জবাবে যা বললেন সাবা

বিজ্ঞাপন

হৃতিকের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তারা সামাজিক মাধ্যমে হৃতিককে সমর্থন করেছেন।

‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করে। 

তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিক্যুয়েলটি তেমন সাড়া ফেলতে পারেনি। 

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হৃতিক রোশানসোশ্যাল মিডিয়াবক্স অফিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের