• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ২১:৩৭
অ+
অ-
বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত 

বক্স অফিসে ঝড় তুলেছে কন্নড় সুপারস্টার রিশভ শেঠি পরিচালিত এবং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'কান্তারা চ্যাপ্টার ১'। ছবিটি মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তেই দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রুপির বিশাল মাইলফলক পেরিয়ে গিয়েছে এই সিনেমা। কিন্তু এই সাফল্যের আবহের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে এক ভক্তের কাণ্ড।

তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি সিনেমা হলে 'Kantara Chapter 1'-এর প্রদর্শনীর সময় ঘটল এই অপ্রীতিকর ঘটনা। এক অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য 'ভূতা কোলা'-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র 'দাইভা'-র বেশ ধারণ করে সিনেমা হলের ভেতরে প্রবেশ করেন।

শুধু প্রবেশ করাই নয়, নিরাপত্তারক্ষীদের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি নাটকের মতো করে হাত-পা নেড়ে হলে নাচানাচি করতে থাকেন এবং উপরে-নিচে ওঠানামা করতে শুরু করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আমরা আবার গর্ভবতী’
জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
এখনো আমার মা অপেক্ষা করে : চঞ্চল চৌধুরী

তার এই অপ্রত্যাশিত আচরণে হলভর্তি দর্শক চমকে যান। যদিও কিছু মানুষ এটিকে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা হিসেবে দেখছেন, তবে দ্রুতই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সমালোচনার জন্ম দেয়। ভক্তদের এমন 'দাইভা সেজে ঢোকা' মেনে নিতে পারেননি অনেকেই।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অসংখ্য মানুষ মনে করছেন, 'দাইভা' কোনো সাধারণ চরিত্র নয় যে যে কেউ এর বেশ ধারণ করতে পারে। 

বিজ্ঞাপন

এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় আচার, যা কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের এবং দীর্ঘকাল ধরে কঠোর অনুশাসন মেনে চলা লোকেরাই করতে পারেন। তাছাড়া এই ধরনের আচার-অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট পরিবেশ দরকার, সিনেমা হলের ভেতর এমন করা একেবারেই উচিত নয়।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বক্স অফিসচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী