• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন
ব্যাচেলর পয়েন্ট ৫

নেহাল ফিরছে, শিমুল কোথায়?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ২২:৪১
অ+
অ-
নেহাল ফিরছে, শিমুল কোথায়?

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বের মুক্তির তারিখ ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। এবার ফিরছে প্রিয় চরিত্র ‘নেহাল’। তবে দর্শকদের মনে প্রশ্ন, ‘শিমুল’ কোথায়?

বিজ্ঞাপন

আগামী ৯ অক্টোবর বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৩৩ থেকে ৪০তম পর্ব। নতুন পর্বগুলোর অন্যতম আকর্ষণ নেহালের প্রত্যাবর্তন। একই সঙ্গে শিমুল চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

এবারের গল্প আবর্তিত হবে নেহালের ফেরাকে ঘিরে। কেন সে ফিরে এল? তার ফিরে আসা কি কাবিলা, পাশা, হাবু ভাইদের জীবনে নতুন ঝড় বয়ে আনবে? আগের সম্পর্কগুলো কি বদলে যাবে; এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে।

আরও পড়ুন

লামিমার কারণে বিয়ে হচ্ছে না শিমুলের
‘ব্যাচেলর পয়েন্টে’ ফিরলেন তৌসিফ!
শুভর সঙ্গে বিদেশ ঘুরছেন অন্তরা!

বিজ্ঞাপন

নির্মাতা কাজল আরেফিন অমি এ নিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘নেহালের ফিরে আসা ও শিমুলের অনুপস্থিতি, দুটোই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতেই পাওয়া যাবে।’

এদিকে বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের আগ্রহ ও চাহিদার কথা মাথায় রেখেই নতুন পর্বগুলো প্রকাশ করা হচ্ছে। তাদের আশা, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।

উল্লেখ্য, ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার থেকে নতুন পর্বগুলো দেখতে দর্শকরা মাত্র ৪০ টাকায় প্রি-বুক করতে পারবেন বঙ্গ অ্যাপে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্যাচেলর পয়েন্টবাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন