• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

জুবিনের মৃত্যুর পরও সিঁদুর পরছেন স্ত্রী, কারণ জানলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১৫:৫৬
অ+
অ-
জুবিনের মৃত্যুর পরও সিঁদুর পরছেন স্ত্রী, কারণ জানলে চমকে যাবেন

গায়ক জুবিন গার্গের মৃত্যুর ২০ দিন পার হলেও এখনো সিঁদুর পরছেন তার স্ত্রী গরিমা শাইকীয়া। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে সমালোচনার জবাবে গরিমা জানালেন, এটি তার ব্যক্তিগত শপথ, যতদিন না জুবিনের সঙ্গে তার দেখা হচ্ছে, ততদিন সিঁদুর পরবেন।

বিজ্ঞাপন

জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি গরিমা। এদিকে গায়কের মৃত্যুকে ঘিরে চলছে তদন্ত, ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

আসামের গোলাঘাটের মেয়ে গরিমা পেশায় পোশাকশিল্পী। সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতি তার ভালোবাসা শুরু হয় তার অ্যালবাম ‘অনামিকা’ ও ‘মায়া’ শুনে। সেই সময় মুম্বাইয়ে পড়াশোনা করছিলেন গরিমা। তিনি নিজে থেকেই গায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, একটি চিঠি পাঠান জুবিনকে। সাধারণত ভক্তদের চিঠির উত্তর না দিলেও ভাগ্যক্রমে গরিমার চিঠির উত্তর দিয়েছিলেন গায়ক। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক, যা নানা উত্থান–পতন পেরিয়ে ২০০২ সালে বিয়েতে গড়ায়।

আরও পড়ুন

অনন্ত জলিলের সিনেমায় গান গেয়েছিলেন জুবিন গার্গ
ছিলেন গাড়ি বিলাসি, কত টাকার সম্পত্তি রেখে গেলেন জুবিন গার্গ?
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিজ্ঞাপন

স্বামীর মৃত্যুর পর সংবাদমাধ্যমের সামনে গরিমাকে বারবার সিঁদুর পরে দেখা গেছে। এ নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। যতদিন না পর্যন্ত ফের আমার আর জুবিনের দেখা হচ্ছে, আমি সিঁদুর পরব।’

গায়ক জুবিন গার্গের মৃত্যুতে আসামসহ পুরো ভারতীয় সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তদের মধ্যে এখনো চলছে নানা স্মৃতিচারণা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

মৃত্যুর আগে ভয়ে থাকতেন জুবিন, ‘আভাস পেয়েছিলেন’— ধারণা স্ত্রীর

মৃত্যুর আগে ভয়ে থাকতেন জুবিন, ‘আভাস পেয়েছিলেন’— ধারণা স্ত্রীর

ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক

ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক

হানিমুনের মাঝে প্রাক্তনকে নিয়ে ইস্যু, আইনি ব্যবস্থা নেবেন রাশমিকা

হানিমুনের মাঝে প্রাক্তনকে নিয়ে ইস্যু, আইনি ব্যবস্থা নেবেন রাশমিকা